ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

শহরে পা রেখেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাসভবনে পৌঁছে যান সানি দেওল এবং পরিচালক রাজকুমার সন্তোষী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাচ্ছে সানি দেওলের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবিতে আরও অভিনয় করছেন প্রীতি জিন্টা, অভিনেত্রী শাবানা আজমি-সহ বলিউডের একগুচ্ছ দাপুটে তারকা। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী এবং প্রযোজক আমির খান প্রোডাকশন। ইতিমধ্যেই দেশজুড়ে ছবির প্রচার শুরু করেছেন সানি দেওল। সেই প্রচারের কাজেই বুধবার (১২ অগস্ট) কলকাতায় এসেছেন বলিউড তারকা সানি দেওল।

তবে কেবল প্রচার নয়, শহরে পা রেখেই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের বাসভবনে পৌঁছে যান সানি দেওল এবং পরিচালক রাজকুমার সন্তোষী। স্বাধীনতা দিবসের আগে এটাই তাঁর জীবনের বড় পাওনা বলে জানালেন সানি দেওল। এবং সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান অধ্যাপক সুগত বসু। যিনি সম্পর্কে নেতাজির প্রপৌত্র। এরপর ঐতিহাসিক ‘নেতাজি ভবন’-এর বিভিন্ন অংশ এবং নেতাজির ব্যবহৃত নানা স্মৃতিজড়িত জিনিসপত্র তিনি সানিদের ঘুরিয়ে দেখান। দেশনায়কের ব্যাবহৃত জিনিসপত্র আর তাঁর বাড়ির পরিবেশ দেখে আপ্লুত হন সানি। পরিদর্শনের সময় অভিনেতা নিজের মোবাইল ফোনে নেতাজির টুকটাক কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করেন। নেতাজির প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনে যান সানি দেওল। কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। এর আগে ছবির সাফল্য কামনায় পটনার গুরুদ্বারে গিয়েছিলেন সানি এবং তাঁর পুত্র করণ। ছবিতেও করণ সানি ছেলের চরিত্রে অভিনয় করছেন। আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’। ছবিটি দেশভাগ ও তৎকালীন রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। আর বহুদিন পর পর্দায় সানিকে দেখার জন্যে উত্তেজিত অভিনেতার ভক্তরা। আর এই ছবি মুক্তির আগেই সানি দেওলের কলকাতায় আসা এবং নেতাজির বাড়িতে যাওয়া ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করল।

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’