শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে নামতেই রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। শুরুটা ভাল করলেও ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। তবে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। আজ শনিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ২০২৩ সালে ভারতের টেস্ট দলে অভিষেক হয় যশস্বীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টটি তাঁর কেরিয়ারের ৩০ তম টেস্ট। আর এই ৩০টি ম্যাচই খেলেছেন ৩০টি আলাদা আলাদা ভেন্যুতে। এমন নজিরই রয়েছে ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন তারকা সচিন তেন্ডুলকর ও সঞ্জয় মঞ্জরেকরের। অভিষেক হয়েছিল ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মাঠে খেলেছেন যশস্বী। এবার তাঁর ঠিকানা গল। 

সচিন তাঁর প্রথম ৩২টি টেস্ট খেলেছিলেন ৩২টি আলাদা ভেন্যুতে। মঞ্জরেকর প্রথম ৩৩টি টেস্ট খেলেছিলেন ৩৩টি মাঠে। সেই তালিকাতেই এবার জায়গা করে নিলেন যশস্বী। তিন বছরের আন্তর্জাতিক কেরিয়ারেই নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটার। ৩০টি টেস্টে ৪৮.৪৩ গড়ে তাঁর সংগ্রহ ২৫৬৭ রান। রয়েছে সাতটি শতরান ও ১৩টি অর্ধশতরান। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২১৪। তবে গল টেস্টের শুরুটা যশস্বীর জন্য ভাল ছিল না। ৩৭ বলে ৩২ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। শুরুতে বেশ ছন্দেই ছিলেন তরুণ ওপেনার। 

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

১২তম ওভারের শেষ বলে ঘটে বিপত্তি। রান নেওয়ার সময় বোলার কেশারা নুয়ান্থার সঙ্গে ধাক্কা লাগে যশস্বীর। ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর কেএল রাহুলকে রান নেওয়ার ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান। ততক্ষণে দুই ব্যাটারই নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছে যান। সুযোগ কাজে লাগিয়ে উইকেটকিপার প্রভাত জয়সূর্য রান-আউট করেন যশস্বীকে। টেস্ট ক্রিকেটে এটি তাঁর তৃতীয় রান-আউট। তবে যশস্বীর উইকেট হারানোর পর ভারতকে সামলে দেন কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কল।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার