‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিসদার পরিবারের পাশে রয়েছেন, বীরভূমের রামপুরহাট থেকে এমনই বললেন অনুব্রত মণ্ডল। আজ, রবিবার ভোরে আচমকাই বাড়ির কাছেই দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়। সঙ্গে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। পুলিশের অনুমান রাজ্যের প্রাক্তন মন্ত্রী আত্মহত্যা করেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। রহস্যমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সুইসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। টিআরডিএ অর্থাৎ তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের দুর্নীতির সঙ্গেও যুক্ত ছিলেন না বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন প্রয়াত নেতা। অনুব্রত মণ্ডলের দাবি, এমন কোনও দুর্নীতির সঙ্গে আশিসদা যুক্ত ছিলেন না।

আরও পডুন: নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

আজ, রবিবার রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বীরভূমের কেষ্ট মণ্ডল। সেখানেই তিনি বলেন, ‘আশিসদা ভদ্রলোক ছিলেন। কেন এমন করলেন বুঝতে পারছি না। কোনও দুর্নীতির সঙ্গে উনি যুক্ত ছিলেন না। নিপাট ভদ্রলোক। ওনার আত্মহত্যার বিষয়টা মেনে নেওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। উনি আশিসদার পরিবারের পাশে রয়েছেন। আশিসদাকে ঘিরে শক্তিগড়ে এক বিজেপি নেতা গত ২১ জুলাই কটূকথা বলেছিল। শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না। পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তদন্ত চলছে। আশিসদার কোনও শত্রু ছিল না। তবে কয়েকজন বখাটে ছেলের জন্য উনি কষ্ট পেয়েছিলেন।’ TRDA দুর্নীতির সঙ্গেও আশিস বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ ছিল না বলে দাবি অনুব্রতের।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের