নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের রাতেই নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাগাদি এলাকায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই হরনগর গ্রাম পঞ্চায়তের প্রধান ফতেমা বিবি-সহ তিনজনকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃত অন্য দু’জন সাহেব আলী মণ্ডল ও মিঠুন শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনকেই তৃণমূল কর্মী হিসেবে এলাকায় চেনা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ ছেলেকে সঙ্গে নিয়ে স্টেশন থেকে গাড়িতে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। নাগাদি রেল আন্ডারপাসের কাছে আচমকাই তাঁদের গাড়ির সামনে একটি কালো স্করপিও এসে দাঁড়ায়। অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে বাবা ও ছেলের উপর হামলা চালানো হয়। তাঁদের লক্ষ্য করে একাধিকবার গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান দু’জন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হরনগর পঞ্চায়েতের প্রধান জুব্বার শেখ-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হলেও ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে আজ রবিবার সকালে শক্তিনগর হাসপাতালে মৃতদেহ নিয়ে যাওয়া হলে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা একই জায়গায় করার দাবি জানায় মৃতদের পরিবার। পরিবারের সেই দাবির কথা মাথায় রেখে কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেসের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কার্যকরী সভাপতি পার্থ মুখোপাধ্যায়। কী কারণে এই হামলা, খুনে ঠিক কতজন জড়িত এবং ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও কালো স্করপিওটির কী হদিশ রয়েছে সবদিক খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যে থাকা মূল কারণ ও অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত