‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলে খুনের ঘটনায় বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ রবিবার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ‘এটা কোনও সাধারণ খুন নয়, পুরোটাই পরিকল্পিত’!

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর শুভঙ্কর সরকার সরাসরি এই হত্যাকাণ্ডের জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেন। তাঁর দাবি, ঘটনাটি কোনও আকস্মিক বিবাদ বা ব্যক্তিগত শত্রুতার ফল নয়, এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। শুভঙ্কর সরকারের প্রশ্ন, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের মতো দিনে রাজ্যজুড়ে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, তখন কীভাবে প্রকাশ্যে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটল? তাঁর অভিযোগ, পুলিশের গোয়েন্দা ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়েছে। নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও দুষ্কৃতীরা কীভাবে পরিকল্পনা করে হামলা চালানোর সুযোগ পেল, তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেন তিনি। রাজনৈতিক যোগের অভিযোগও তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, আনিসুর রহমান ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং এলাকার সক্রিয় ও জনপ্রিয় কংগ্রেস নেতা। দুর্নীতি ও দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি সরব ছিলেন বলেও দাবি করেন শুভঙ্কর। তাঁর দাবি, এলাকায় কংগ্রেসের সংগঠন শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আনিসুরকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন: নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

শুভঙ্কর সরকারের আরও অভিযোগ, তৃণমূল ও বিজেপির মধ্যে স্থানীয় স্তরে যোগসাজশ রয়েছে। তাঁর দাবি, একসময় তৃণমূলের ছত্রছায়ায় থাকা দুষ্কৃতীরা এখন রাজনৈতিক রং বদলে বিজেপির মদতে একই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। যদিও এই অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন তিনি। হত্যাকাণ্ডের পর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কিংবা জেলার পুলিশ সুপার কেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেন না, সেই প্রশ্ন তোলেন শুভঙ্কর। তাঁর দাবি, মৃত্যুর আগে নিহত ব্যক্তি যদি কোনও বক্তব্য দিয়ে গিয়ে থাকেন, তা হলে সেই তথ্য এখনও স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি কেন, সেটিও খতিয়ে দেখা দরকার। অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে, পুলিশকে তা প্রকাশ্যে জানানোরও দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও তোলেন শুভঙ্কর সরকার। পাশাপাশি শুভঙ্কর সরকার বলেন, ‘খুন বা ভয় দেখিয়ে কংগ্রেস কর্মীদের আন্দোলন থেকে সরানো যাবে না।’ নাকাশিপাড়ার এই জোড়া খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের