নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার (১৬ অগস্ট) থেকে শুরু হয়েছে বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনেই শুরু হয়েছে তুমুল দুর্যোগ। কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যেই জমেছে জল। আলিপুর  আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের গতিপথ পরিবর্তন হয়েছে। যার জেরে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলা। 

আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর ২৪ পরগণা, হুগলী, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা হয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। টানা এই বৃষ্টির জেরে চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কেলেঘাই এবং পশ্চিম মেদিনীপুর জেলার কপালেশ্বরী নদী। বিপদ সীমার উপর দিয়ে বইছে পশ্চিম মেদিনীপুর জেলার চাঁদিয়া নদী। ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর বাঁধ থেকে ৫১ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। পাশাপাশি ডিভিসি থেকে ৩২ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। তাতেই নদীর ধারের একাধিক একাধিক এলাকায় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে।    

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ২০-৩০ মিলিমিটার বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির তীব্রতা।   ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাসও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট জারি থাকবে।  হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধি। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি মামলাটিকে  রাজনৈতিক  উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বলে দাবি করেন। একইসঙ্গে আবেদনকারীর এই মামলা করার আইনগত অধিকার   নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট