ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফুকেত-দিল্লিগামী বিমানে এক পাইলটের রক্তে গাঁজার নমুনা মিলতেই কড়া পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত সপ্তাহে টাটার এই বিমান সংস্থার নির্দেশ দেয় তাঁদের সমস্ত পাইলটের রক্তের নমুনা পরীক্ষা হবে। সেই জন্য করা হবে ডোপ টেস্ট। তারপরেই ডোপ টেস্ট হয়। আর তাতে দুজন পাইলট উত্তীর্ণ হতে পারেননি বলে সূত্রের খবর। যদিও ওই দুই পাইলটের চূড়ান্ত রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ডোপ টেস্টে ওই দুই এয়ার ইন্ডিয়ার পাইলট উত্তীর্ণ হতে পারেননি। তাঁদের ডিউটি থেকে বসিয়ে দেওয়া হয়েছে। পুরো রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

ফুকেত-দিল্লিগামী ফ্লাইটের প্রধান পাইলট অবতরণের পর দুটি ইউরিন টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন। তারপরেই তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হয়। তাতে গাঁজার উপস্থিতি পাওয়া যায়। আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে ও ওই পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি (SOP)-এর অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া তাদের সকল পাইলটকে মাদক পরীক্ষা বা ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছিল। তাতেই দুই পাইলট উত্তীর্ণ হতে পারেননি। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ৩০০-এর বেশি পাইলট এই ডোপ টেস্ট করিয়েছেন। চূড়ান্ত মাদক পরীক্ষা বা ডোপ টেস্টের ফলাফল আসতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘন্টা আরও সময় লাগবে বলে জানা গিয়েছে।

আরও পডুন: ‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

গত ৫ আগস্ট ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটকে কেন্দ্র করে যত গণ্ডগলোর সূত্রপাত। ফুকেত থেকে দিল্লিগামী বিমানটি গত ৫ আগস্ট অবতরণের কিছুক্ষণ আগেই টার্বুল্য়ান্সের মধ্যে পড়েছিল। সেই টার্বুল্য়ান্সে পড়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। যার ফলে বিমানে থাকা যাত্রী সহ ক্রু সদস্যরা আহত হয়েছিলেন। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার AI2379 ফ্লাইটের চালক ও ক্রু সদস্যদের প্রোটোকল মেনে ডোপ টেস্ট করা হয়েছিল। সেই ডোপ টেস্টে এক পাইলট উত্তীর্ণ হতে পারেননি। যার ফলে ওই পাইলটকে শাস্তি হিসেবে বসিয়ে দেওয়া হয়েছিল। ওই পাইলটের দ্বিতীয়বার ডোপ টেস্ট করা হয়। তাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। উল্টে তাঁর রক্তে পাওয়া গিয়েছিল গাঁজার নমুনা। তারপরেই সকল পাইলটের ডোপ টেস্ট বাধ্যতামূলক করে এয়ার ইন্ডিয়া।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির