আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ আনা হয়েছিল।   দায়ের  করা হয়েছিল মামলা।  সেই মামলায় বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা। সোমবার (১৭ অগস্ট) সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টকে এই মামলার পরবর্তী শুনানি আপাতত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, মামলাটি নিয়ে কোনও রিপোর্ট জমা না দেওয়ার জন্য সিবিআই ও  ইডিকেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। এই বেঞ্চ কর্ণাটকের বাসিন্দা এস ভিগনেশ শিশির, সিবিআই এবং ইডিকে নোটিস দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টে আগামী ২০ অগস্ট এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই শুনানি আপাতত স্থগিত থাকবে। 

আরও পড়ুন:  গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

মামলার সূত্রপাত একটি আবেদনের ভিত্তিতে। আবেদনকারী এস ভিগনেশ শিশির রাহুল গান্ধির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তদন্তের দাবি করেছিলেন। এর আগে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ সিবিআইয়ের তদন্ত সংক্রান্ত  বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে তদন্তের অগ্রগতি জানিয়ে নতুন হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। অভিযোগের মধ্যে রাহুল  গান্ধির  দ্বৈত নাগরিকত্বের বিষয়ও ছিল।  

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির