বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

প্রথমবার বাবা হলেন প্রখ্যাত গায়ক-সুরকার অনুপম রায়। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী প্রস্মিতা পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার বাবা হলেন প্রখ্যাত গায়ক-সুরকার অনুপম রায়। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিলেন স্ত্রী প্রস্মিতা পাল। বর্ষামুখর দিনে সুখবর ভাগ করে নিলেন গায়ক নিজেই। সঙ্গে ফেসবুকের পাতায় একটি মিষ্টি পোস্ট শেয়ার করলেন। ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।’ আজ, সোমবার দুপুরেই প্রস্মিতার কোল আলো করে এসেছে তাঁদের ছেলে। এর আগে অনুপম রায় সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহিত ছিলেন। তবে ২০২১ সালেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। ২০২৩ সালে চুপিসারে পিয়াকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়।

এর এক বছর পরেই গায়িকা প্রস্মিতাকে বিয়ে করে সকলকে রীতিমতো চমকে দেন অনুপম। অবশেষে প্রস্মিতাকে বিয়ের দুই বছর পর বাবা হওয়ার স্বপ্ন পূরণ হল গায়কের। তবে জানা যাচ্ছে এই মুহূর্তে প্রস্মিতা এবং তাঁদের সন্তান দুজনেই ভাল আছেন। অনুপমের পরিবারে এখন খুশির মরসুম। যদিও মা হওয়ার খবর সকলের থেকে আড়ালে রেখেছিলেন প্রস্মিতা। কাউকে ঘুনাক্ষরেও জানতে দেননি। যদিও বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন অনুপম। গায়িকা প্রস্মিতাও কাজের বাইরে তেমন লাইমলাইটে থাকেন না।

জানা যায়, অনুপম ও প্রস্মিতার আলাপ-পরিচয় বহু বছরের। যদিও প্রথমে তাঁদের মধ্যে কেবলই পেশাগত আলাপ ছিল। কিন্তু ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব হয়, এবং সেখান থেকেই প্রেম। তাঁদের প্রেম নিয়েও অনেক জল্পনা ছিল। তবে প্রেমের খবরও আড়ালে রেখেছিলেন তারকা দম্পতি। তার পর ২০২৪ সালে প্রস্মিতাকে চুপিসারে বিয়ে করে সম্পর্কে সিলমোহর দেন অনুপম।

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের