‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থক শেখ আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থক শেখ আব্দুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। আজ, সোমবার (১৭ অগস্ট) মৃত শেখ মহম্মদ মাফিকের পরিবারের সঙ্গে দেখা করেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা। এদিন তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েন আব্দুলের বাড়ির লোকজন। তাঁদের দাবি, আব্দুল ককরোচের সমর্থক বলেই তাঁর বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। এরপর আব্দুলের পরিবারকে আর্থিক সাহায্যের কথা বলেন সিজেপি নেতা। কিন্তু আব্দুল টাকা চান না, তিনি বদলে বাবার নামে একটি স্কুল চান।

জানা গিয়েছে, গত ১৯ জুলাই নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লি গিয়েছিলেন আব্দুল। ককরোচদের সঙ্গে তিনিও ধর্নায় বসেছিলেন। ২৫ জুলাইয়ের পর সেখান থেকে বাঁকুড়ার বাড়িতে ফেরেন তিনি। অভিযোগ, এরপর থেকেই তিনি এবং তাঁর পরিবারকে হুমকি মুখে পড়তে হচ্ছিল। গত ১২ অগস্ট দেশজুড়ে ‘স্কুল ঠিক করো কর্মসূচি’ ঘোষণা করে সিজেপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই তিনি নিজের এলাকার একটি স্কুলে পানীয় জলের ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেন।

অভিযোগ, এর পরের দিনেই তথা ১৩ অগস্ট তাঁর বাড়িতে চড়াও হন কয়েকজন বিজেপি কর্মী। আব্দুলকে মারধর করেন। শাবল দিয়ে আঘাত করেন। তখনই তাঁর বাবা তাঁকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করে বিজেপি কর্মীরা। পরিস্থিতি বিপজ্জনক বুঝে ঘটনাস্থল থেকে পালায় তারা। এরপর স্থানীয়দের সহায়তায় আব্দুলের বাবাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ১৫ অগস্ট বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। সেই রাতেই মৃত্যু হয় আব্দুলের বাবার। ঘটনায় আব্দুলের পরিবার স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে। আজ CJP নেতা আশুতোষ রাঙ্কা আব্দুল এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে আব্দুল জানান, তাঁর ক্ষতিপূরণের দরকার নেই। বাবার নামে একটা স্কুল করে দিলেই হবে।

এদিকে শেখ আব্দুলকে এদিন ফোন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে রয়েছেন বলে আশ্বাস দিয়েছেন মমতা। ফোন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় আব্দুল হাফিজের পরিবারের। তৃণমূলনেত্রী বলেন, ‘এটা আমার কর্তব্য। পাশে থাকার।’

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর