সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলু বাঙালির রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। ভাজা, ঝোল থেকে শুরু করে খাসির মাংস প্রায় সব রান্নাতেই আলুর ব্যবহার দেখা যায়। তবে বাজারে আলু কিনতে গিয়ে শুধু আকার বা দাম নয়, আলুর ধরন এবং রান্নার পর তার টেক্সচার কেমন হবে, সেদিকেও নজর দেওয়া জরুরি। বিশেষ করে সাদা ও হলুদ আলুর মধ্যে কোনটি কোন রান্নার জন্য ভালো, তা জানা থাকলে রান্নার স্বাদ ও গঠন দুটোই আরও ভালো হতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, শুধু আলুর রং দেখে তার গুণমান নির্ধারণ করা যায় না। আলুর জাত, স্টার্চ এবং আর্দ্রতার পরিমাণের উপর রান্নার পর তার টেক্সচার অনেকটাই নির্ভর করে। বেশি স্টার্চযুক্ত আলু রান্নার পর তুলনামূলকভাবে শুকনো, হালকা ও ঝুরঝুরে হয়। অন্যদিকে, হলুদ আলু সাধারণত ক্রিমি এবং কিছুটা শক্ত টেক্সচার ধরে রাখে। বাঙালির প্রিয় খাসির মাংসের ঝোলে আলু যেন আলাদা স্বাদ যোগ করে। এই রান্নায় এমন আলু ব্যবহার করা ভালো, যা দীর্ঘক্ষণ রান্নার পরেও পুরোপুরি গলে যাবে না। সেই দিক থেকে ফার্ম বা তুলনামূলক শক্ত টেক্সচারের হলুদ আলু ভালো বিকল্প হতে পারে।

অন্যদিকে, ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই কিংবা হালকা ও ফ্লাফি ম্যাশড পটেটো তৈরি করতে বেশি স্টার্চযুক্ত আলু বেছে নেওয়া যেতে পারে। আলুর ধরন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময় ধরে আলু সেদ্ধ করলে তা বেশি জল শুষে নিয়ে অত্যন্ত নরম হয়ে যেতে পারে এবং সহজেই ভেঙে যেতে পারে। তাই আলু সেদ্ধ করার সময় রান্নার সময়ের দিকে নজর রাখা জরুরি। আসলে সাদা আলু ভালো নাকি হলুদ আলু এর কোনও একক উত্তর নেই। আপনি কী রান্না করছেন, তার উপরই আলু বাছাই করা উচিত। তাই পরের বার বাজারে আলু কিনতে গেলে শুধু রং দেখে নয়, কোন রান্নার জন্য আলু কিনছেন, সেটি মাথায় রেখেই আলু বেছে নিন।সঠিক আলু রান্নার স্বাদ, টেক্সচার এবং পরিবেশনের সৌন্দর্য তিনটিই বাড়িয়ে দিতে পারে।

শিকড়ের টানে ৫০ বছর পর শান্তিপুরের রাসে ফিরলেন প্রবাসী মা ও আমেরিকা নিবাসী মেয়ে

২৫ লক্ষ চাকরি ও বেকারদের মাসে পাঁচ হাজার টাকা, ভোট প্রতিশ্রুতি সপা প্রধান অখিলেশের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

সৌরভের পর এবার দীপকে-রাঙ্কার বিরুদ্ধেও লুকআউট সার্কুলার জারি, চাপে CJP নেতৃত্ব

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়