বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

Share:

 নিজস্ব প্রতিনিধি: ভারতের দাপট অব্যহত। বিশ্বকাপ হকির গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। ৫-৩ গোলে জয় পেলেনহরমনপ্রীত সিংহেরা। 

বুধবার (১৯ অগস্ট) নেদারল্যান্ডসের আমস্টেলভীনের ওয়াগনার স্টেডিয়ামে পুল ডি-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতকে। ম্যাচের শুরুতেই অধিনায়ক হরমনপ্রীত সিং দুরন্ত শটে গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগে দুর্দান্ত স্টিক-ওয়ার্কে পাকিস্তানের ডিফেন্স ভেঙে গোল করেন অভিষেক। তাঁর এই গোলেই ভারত আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পাকিস্তান অবশ্য হাল ছাড়েনি। হান্নান শাহিদ গোল করে ব্যবধান কমানোর চেষ্টা করেন। ভারতও পাল্টা আক্রমণে দ্রুত জবাব দেয়। অভিষেকের আরও একটি গোলের পাশাপাশি হরমনপ্রীতও আবার স্কোরশিটে নাম লেখান। তবে শেষ রক্ষা করতে পারনি পাকিস্তান। উল্টে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছে। 

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

এই নিয়ে এই নিয়ে ভারত পাকিস্তানকে ৭০ বার হারাল। গত ১০ বছরে দুই দলের ১৯টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৭টি, আর দুটি ম্যাচ ড্র হয়েছে।  ইংল্যান্ডের কাছে আগের ম্যাচে ২-৪ গোলে হেরে চাপে পড়েছিল ভারত। ফলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে ইংল্যান্ড ওয়েলসকে ৮-২ গোলে হারিয়ে দেওয়ায় ভারতের কাছে সমীকরণ কিছুটা সহজ হয়ে যায়। পাকিস্তানের বিরুদ্ধে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল ভারতের, অন্যদিকে পাকিস্তানকে জিততেই হত। শেষ পর্যন্ত ড্র নয়, দাপুটে জয় নিয়েই পরের রাউন্ডের টিকিট কাটল ভারত। 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের