শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মানেই অন্য রকম উন্মাদনা। সে বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন ফুটবল প্রেমীরা সেখানেই দৌড়ে যান। তবে শিলংয়ে ফুটবল খেলা দেখতে গিয়েই আক্রান্ত হলেন মোহনবাগান সমর্থকরা। ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড । তার আগে কিছু সমর্থক শিলং পৌঁছে যান। তাঁরাই সেখানে বেশ কিছু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে।  

অভিযোগ, শিলংয়ে যাওয়ার পথে মোহনবাগান সমর্থকদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি উঠেছে। ঘটনায় কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যাতে কোনওভাবেই সমর্থকদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন: সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

চলতি ডুরান্ড কাপে মোহনবাগানের অভিযানও বেশ চকম দেওয়ার মতো। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৯-৮ ব্যবধানে জয় পেয়ে শেষ চারে পৌঁছয় মেরিনার্সরা।  এবার সেমিফাইনালে তাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচটি কলকাতায় নয়, হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।  বৃহস্পতিবার (২০ অগস্ট) সন্ধ্যা ৭টায় শুরু হবে দুই দলের লড়াই। এরই মধ্যে সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

মাত্র একবার বিনিয়োগ করুন, আজীবন প্রতিমাসে পান ২৫ হাজার টাকা

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের