যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লির যন্তরমন্তরে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় পড়ুয়াদের বিরুদ্ধে লাঠি চার্জ ও হেনস্থার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এমনকি মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে।  এই নিয়ে দেশজুড়ে বিতর্কও কিছু কম হয়নি। সেই সময়ে ঠিক কি ঘটেছিল তার তদন্তের জন্য  বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি হাই-পাওয়ার কমিটি গঠন করেছে দেশের শীর্ষ আদালত। গত মাসে ছাত্রদের বিক্ষোভ চলাকালীন পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছিল কি না, সেই অভিযোগ খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি আন্দোলনকারীদের তরফে কোনও হিংসাত্মক ঘটনা ঘটেছিল কি না, তাও তদন্তের আওতায় থাকবে।  

সুপ্রিম কোর্টের গঠন করা কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি আর. সুবাশ রেড্ডি। কমিটিতে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রবি শঙ্কর ঝা, দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শালিন্দর কৌর, প্রাক্তন সিবিআই ডিরেক্টর ঋষি কুমার শুক্লা এবং প্রাক্তন মেঘালয় ডিজিপি এলআর বিষ্ণোই।   আদালতের নির্দেশ অনুযায়ী, আন্দোলনের সময় পুলিশের ভূমিকা কতটা আইনসঙ্গত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বলপ্রয়োগ করা হয়েছিল, তা প্রয়োজনীয় ও আনুপাতিক ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। একইসঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ওঠা হিংসার অভিযোগও তদন্ত করবে কমিটি। 

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

বিশেষভাবে মহিলা আন্দোলনকারীদের করা অভিযোগও তদন্তের আওতায় রাখা হয়েছে। বিক্ষোভ চলাকালীন তাঁদের সঙ্গে কোনও ধরনের দুর্ব্যবহার বা অন্যায় আচরণ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখবে বিশেষ এই কমিটি। আন্দোলনের ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও তদন্তের কাজে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। কমিটি নিয়মিতভাবে বিষয়গুলি পর্যালোচনা করে আদালতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে পারবে। প্রয়োজন হলে সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট পরবর্তী নির্দেশও দিতে পারে।  

সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

ডাকাতি করতে এসে খাঁচায় বন্দি, গণপ্রহারের ভয়ে ১০০ নম্বরে ফোন করে সাহায্য চাইল দুষ্কৃতীরা

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন