বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রত্যাশামতোই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদকে ১৬৭ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫টি ভোট আর অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। আগামিকাল শুক্রবার (২১ অগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল।

শাসকদল বিএনপির চাপের মুখে নির্ধারিত মেয়াদের আগেই রাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছিলেন শেখ হাসিনা জমানায় নির্বাচিত মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁর ইস্তফার ফলে শূন্য হওয়া পদে বৃহস্পতিবার (২০ অগস্ট) ভোট নেওয়া হয়। বিএনপির তরফে দাঁড় করানো হয় রাজাকার পরিবারের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জামায়াতে ইসলামীর তরফে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সেনা কর্তা তথা কট্টর ভারত বিদ্বেষী অলি আহমেদ। এদিন সকাল থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ জাতীয় সংসদের নির্বাচিত ও মনোনীত সদস্যরা ভোটদান করেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই শুরু হয় গণনা। তাতে দেখা যায়, মোট ৩৪৩টি বৈধ ভোট পড়েছে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টি ভোট আর জামায়াতের অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। স্বাধীন বাংলাদেশে এ নিয়ে রাজাকার পরিবারের দ্বিতীয় সদস্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। প্রয়াত খালেদা জিয়ার জমানায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন কুখ্যাত রাজাকার আবদুর রহমান বিশ্বাস।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে ঠাকুরগাঁওয়ে পরিচিত চখা রাজাকারের (মির্জা রুহুল আমিন)পুত্র। পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও হিন্দুদের নিধনযজ্ঞে বিশেষ ভূমিকা রেখেছিলেন চখা রাজাকার। মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন এলাকাবাসীর কাছে। যুদ্ধাপরাধীদের তালিকায় মির্জা রুহুল আমিনের নাম ৭১০ নম্বরে ছিল। মুসলিম লীগের নেতা হিসেবে কুখ্যাত মির্জা রুহুল আমিন পরে ভোল বদলে বিএনপি এবং হুসেন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে নাম লেখান। কৃষিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনও করেন।

বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

ডাকাতি করতে এসে খাঁচায় বন্দি, গণপ্রহারের ভয়ে ১০০ নম্বরে ফোন করে সাহায্য চাইল দুষ্কৃতীরা

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন