‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

রাজ্যজুড়ে একের পর এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনিভাবে হোটেল চললেই কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফায়ার লাইসেন্স আছে কি? অগ্নি নির্বাপণ ব্যবস্থাই বা কেমন? বৈধ অনুমতি আছে তো? খতিয়ে দেখতে হোটেল-হোটেলে শুরু হয়েছে রাজ্য পুলিশের বিশেষ অভিযান। লাইসেন্স না থাকলেই সেই হোটেলে ঝুলবে তালা। রাজ্যজুড়ে একের পর এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযানে এমন কোনও তথ্য পেলেই রাতারাতি হোটেলে তালা ঝোলানো হবে।

দিন কয়েক আগে তারাপীঠে মন্দির সংলগ্ন একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও একই ভাবে ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের সাতজন বাংলাদেশি ছিলেন। একের পর এক এই ঘটনায় হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা ঠিক ছিল কিনা, তা নিয়েই সন্দিহান পুলিশ কর্তৃপক্ষ। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই হোটেলগুলিতে আগুন লেগেছে। এই ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। তদন্তে হোটেলগুলির অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে!

এই আবহে হোটেলগুলির ফায়ার লাইসেন্স ঠিকঠাক আছে নাকি? অগ্নি নির্বাপণ ব্যবস্থাই বা কেমন? বৈধ অনুমতি আছে তো? তা খতিয়ে দেখতে বিশেষ অভিযানে নেমেছেন শ্রীরামপুর থানার পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকরা। এর আগেই ফায়ার লাইসেন্স না থাকলে হোটেলে তালা মেরে দেওয়ার কড়া বার্তা দিয়েছিল চন্দননগর পুলিশ। বেশ কিছু হোটেলকে সতর্ক করেছিল। বৃহস্পতিবার (২০ অগস্ট) দুপুরে শ্রীরামপুরের ছোট-বড় বেশ কিছু হোটেল, গেস্ট হাউসে তল্লাশি চালায় পুলিশ। তাদের প্রয়োজনীয় লাইসেন্স খতিয়ে দেখা হয়। অভিযানের সময়ে বেশ কিছু হোটেল লাইসেন্স দেখাতে না পারায় শ্রীরামপুর থানার আইসি বাপি রায় তাদের কড়া বার্তা দেন। শ্রীরামপুর ফায়ার স্টেশনের আধিকারিক নিমাই বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফায়ার লাইসেন্স না করালে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন