৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার উপকূলে ফের মাথা চাড়া দিয়েছে জলদস্যুদের আতঙ্ক। তুরস্কের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া একটি কার্গো জাহাজ অপহরণের অভিযোগ উঠেছে সোমালি জলদস্যুদের বিরুদ্ধে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই জাহাজের ১০ জনের ক্রু সদস্যের মধ্যে ছিলেন ৬ জন ভারতীয় নাগরিক। ঘটনার পর থেকে জাহাজ এবং ক্রুদের বর্তমান অবস্থান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। 

জানা গিয়েছে, ক্যামেরুনের পতাকাবাহী M/V LUTUF নামের জাহাজটি সোমালিয়ার পন্টল্যান্ড উপকূলের কাছে অপহরণ  করা হয়। সোমবার পন্টল্যান্ডের এল জেলা এলাকার মেরায়া থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। পোলার মুভমেন্ট শিপিং-এর মালিকানাধীন জাহাজটি মোগাদিশুতে অবস্থিত একটি তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্রশস্ত্রের পাশাপাশি  স্যাটেলাইট সরঞ্জাম বহন করছিল বলে এক কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তার মতে, জাহাজটির ১০ জন ক্রু সদস্যের মধ্যে ছয়জন ভারতীয়, একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান এবং দুজন সার্বিয়ান নিরাপত্তা রক্ষী ছিলেন।

আরও পড়ুন: সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

সূত্রের খবর, এই ঘটনাটি আটজন জলদস্যু ঘটিয়েছে। জলদস্যুরা পুন্টল্যান্ডের ডাঙ্গোরোয়ো জেলার গারমালের কাছে জাহাজটিকে তীরে নিয়ে যায়। এই জলদস্যুরা এর আগে এপ্রিল মাসে M/V Sward নামের আরও একটি জাহাজ অপহরণের ঘটনায় যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তুরস্কের হেলিকপ্টার ও ড্রোন দিয়ে এলাকায় নজরদারি চালানো হয় বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে কোনও মন্তব্য করেনি তুরস্কের কর্তৃপক্ষ।   

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল