সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিএ নিয়ে ফের বড় প্রশ্নের মুখে রাজ্য সরকার। সরকারি স্কুলের শিক্ষকরা বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) কিছুটা পেলেও সরকারপোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এখনও টাকা মেলেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তাঁদের বকেয়া ডিএ দেওয়া হবে কি না, তা স্পষ্ট করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শিক্ষক সংগঠন এবিটিএ-র তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিষয়টি নিয়ে। মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। শুনানির পর আদালত রাজ্যকে নিজেদের অবস্থান লিখিত ভাবে জানানোর নির্দেশ দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী, সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে মোট প্রায় ৪২ হাজার কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে সরকারি কর্মীদের জন্য ১১,৭৯০ কোটি, সরকারপোষিত কর্মীদের জন্য ১৮,৩৬৯ কোটি এবং পেনশনভোগীদের জন্য ১১,৬১১ কোটি টাকা খরচের কথা জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

কিন্তু মামলাকারীদের অভিযোগ, সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনও সেই বকেয়া ডিএ পাননি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, সরকারি স্কুলের শিক্ষকরা কিছুটা ডিএ পেলেও সরকারপোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এখনও এক টাকাও পাননি। সম্প্রতি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিবেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান তিনি।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা