Russia-Ukraine: ভেঙে পড়বে বিশ্ব অর্থনীতি, তৈরি হবে মন্দা, সতর্ক করল IMF

দাম বাড়বে খাদ্যপণ্যে, বাডবে মুদ্রাস্ফীতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইউক্রেন (Russia- Ukraine  war) আগ্রাসনের জেরে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে বলে জানিয়ে দিল আন্তর্জাতিক অর্থভাণ্ডার। জানিয়ে দিল, লাফিয়ে বাড়বে মুদ্রাস্ফীতি। খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকহারে বাড়বে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম অস্বভাবিকহারে বেড়ে গিয়েছে। আগামীদিন তেলের দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে। এই অবস্থায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার বিবৃতি দিয়ে জানিয়ে দিল আগামীদিনের অর্থনীতির হাল কী হবে।

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (IMF) তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘পরিস্থিতি রীতিমতো উদ্বেগের। আগামীদিনে বিশ্বজুড়ে অর্থনীতি ভেঙে পড়বে। রুশ আগ্রাসনের জেরে ইতোমধ্যে অর্থবাজারে প্রভাব পড়তে শুরু করেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলো। যুদ্ধ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।’

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের(IMF) এই আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাশিয়া ইউক্রেনে বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে ভারত-সহ প্রতিটি দেশের শেয়ারবাজার সূচক পতনের সাক্ষী ছিল। একদিনে বাজার থেকে গায়েব হয়েছে লক্ষ কোটি টাকা। অধিকাংশ শেয়ারের দাম পড়ে গিয়েছে। বিনিয়োগকারীদের কার্যত মাথায় হাত। রাশিয়া যেভাবে তার আগ্রাসন বাড়িয়েছে, তাতে আগামী দিন দুয়েকের মধ্যে যুদ্ধ থেমে যাবে, তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ফলে, পরিস্থিতি আরও যে ভয়াবহ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তাদের মিত্র দেশ নিষেধাজ্ঞা জারি করেছে। বহুজাতিক সংস্থা সে দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। আগামীদিনে তারা রাশিয়া গিয়ে পুনরায় ব্যবসা শুরু করবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে এল ভয়ঙ্কর বার্তা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল