আজ শুরু মাধ্যমিক! টুইট শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এদিন মাধ্যমিক শুরুর দিনেই সব পরীক্ষার্থীদের উদ্দেশ্য করেই টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। জানালেন আত্মবিশ্বাসী থাকতে। তবেই আসবে সাফল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Examination)। এবারে মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী(Students) মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৫৯জন ও ছাত্রীদের সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪জন। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রাজ্যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের অপেক্ষা ছাত্রীদের সংখ্যাই বেশি থাকছে। অস্বীকার করার উপায় নেই এর পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের ভূমিকা সব থেকে বেশি। আগে যে মেয়েরা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিত বা ছেড়ে দিতে বাধ্য হত তারাই এখন তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদিন মাধ্যমিক শুরুর দিনেই তাই সেই সব পরীক্ষার্থীদের উদ্দেশ্য করেই টুইটে(Tweet) শুভেচ্ছা(Wish) জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থাক, ঠিকই সাফল্যের মুখ দেখবে তোমরা। সবাইকে অনুরোধ করব এই বড় পরীক্ষা সফল ভাবে সংগঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। আমার প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের সবার জন্য রইল শুভেচ্ছা।’ উল্লেখ্য এবারে মোট ১৪৩৫টি পরীক্ষার সেন্টার থাকছে। সাব-ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সব মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ১৫৪টি। এদিন সকাল পৌনে ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হবে ১৫মিনিট। ১২টায় শুরু হবে পরীক্ষা, চলবে দুপুর ৩টে পর্যন্ত। গত বছর কোভিডের জন্য মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবারে তাই কোভিডবিধি কড়া ভাবে মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরে ঢুকতে বলা হয়েছে। সঙ্গে রাখতে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও।  

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান