প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণরত অবস্থায় ভেঙে পড়ল একটি বিমান। বৃহস্পতিবার সকালে গঙ্গা ব্যারাজের কাছে একটি মাঠে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সহকারী পাইলটকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। শুরু হয় উদ্ধারকাজ। কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ গার্গ অ্যাভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিমানটি উড়েছিল। প্রায় ২০ মিনিট পর, সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেটি প্রশিক্ষণ কেন্দ্রের দিকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। গঙ্গা ব্যারাজের কাছে একটি মাঠে ভেঙে পড়ে বিমানটি।

আরও পড়ুনঃ ‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি দুই ইঞ্জিনের টেকনাম। প্রশিক্ষক সচিনের প্রায় ৩,০০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। উদ্ধার করা হয় দু’জনের দেহ। ঘটনার কথা জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে। বিমানটি কী কারণে ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি-সহ একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ডিজিসিএ-র তদন্তের পরেই দুর্ঘটনার কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে