২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, যুক্তি ও আর্থিক বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষ মতে, আগামিকাল শনিবার (২৯ অগস্ট) বুধ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। রাখিবন্ধনের পরের দিন দুপুর ১২টা ৫৮ মিনিটে বুধ শুক্রের অধীন পূর্বফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। সেখানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে বুধ। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব কয়েকটি রাশির জাতক জাতিকার জীবনে ইতিবাচক হতে পারে বলে মনে করা হচ্ছে।

মেষ রাশি:

বুধের এই নক্ষত্র গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। আর্থিক লাভের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি কর্মক্ষেত্র ও ব্যবসায় সাফল্য আসতে পারে। জমি-সংক্রান্ত কোনও পুরনো সমস্যা থাকলে তার সমাধানের সম্ভাবনাও রয়েছে।

বৃষ রাশি:

বৃষ রাশির জাতক-জাতিকারা এই সময় কোনও সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও সময়টি তুলনামূলকভাবে ইতিবাচক হতে পারে। ব্যক্তিগত ও পারিবারিক ক্ষেত্রেও ভাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি:

বুধের নক্ষত্র পরিবর্তনে মিথুন রাশির আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও সময়টি অনুকূল হতে পারে।

মকর রাশি:

ব্যবসা ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে। নতুন কোনও কাজ বা ব্যবসায়িক পরিকল্পনা থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে।

তুলা রাশি:

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্যও এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। কোনও সুখবর পাওয়ার পাশাপাশি যানবাহন বা জমিতে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। তবে বিনিয়োগের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা জরুরি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার