বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ব্যানার ঘিরে বৃহস্পতিবার থেকে যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা আজ শুক্রবার (২৮ অগস্ট) সকালেও কাটল না। পুরসভার কর্মীরা বিকেলে অফিসের সামনে থাকা বিলবোর্ড খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতে সেখানে ফের ঝোলানো হয় ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ব্যানার। কিন্তু সকাল হতেই দেখা যায়, সেই ব্যানার আর নেই। ফলে রাতের অন্ধকারে কে বা কারা সেটি খুলে দিল, তা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। 

বৃহস্পতিবার বিকেলে অবৈধ বিলবোর্ড সরাতে গিয়ে ক্যামাক স্ট্রিটে কার্যত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কলকাতা পুরসভার কর্মীদের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিলবোর্ডটি সরানোর জন্য তাঁরা সেখানে পৌঁছেছিলেন। কিন্তু সেটি খুলতে যেতেই অভিষেকের দফতরের কর্মীদের সঙ্গে পুরকর্মী ও পুলিশের বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মী এবং পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। সরকারি কাজে বাধা দেওয়া, হুমকি এবং পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগও ওঠে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট তিনটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার আঁচ পৌঁছেছে কলকাতা হাই কোর্টেও। গোটা বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছে কালীঘাট তৃণমূল। ফলে একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এখন রাজনৈতিক সংঘাতের পাশাপাশি আইনি লড়াইয়ের দিকেও মোড় নিয়েছে।

আরও পড়ুন: অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থাকা হোর্ডিং নিয়েই মূল বিতর্ক। কলকাতা পুরসভার দাবি, সেটি নিয়ম মেনে লাগানো হয়নি এবং অবৈধভাবে টাঙানো হয়েছিল। সেই সংক্রান্ত অভিযোগ পুলিশের কাছে পৌঁছনোর পর পুরকর্মীরা হোর্ডিংটি খুলতে যান। ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থাকা হোর্ডিং নিয়েই মূল বিতর্ক। কলকাতা পুরসভার দাবি, সেটি নিয়ম মেনে লাগানো হয়নি এবং অবৈধভাবে টাঙানো হয়েছিল। সেই সংক্রান্ত অভিযোগ পুলিশের কাছে পৌঁছনোর পর পুরকর্মীরা হোর্ডিংটি খুলতে যান। কিন্তু হোর্ডিং খোলার সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরকর্মী, পুলিশ এবং অফিসের কর্মীদের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। বৃহস্পতিবারের সেই ঘটনার পর রাতের অন্ধকারে ফের তৃণমূলের ব্যানার টাঙানো এবং কয়েক ঘণ্টার মধ্যেই তা উধাও হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে কে টাঙাল, আর কে-ই বা খুলে দিল? এখনও পর্যন্ত সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। তবে ব্যানারকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটের উত্তেজনা যে এত সহজে থামছে না, শুক্রবার সকালের ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩