গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

রাখি পূর্ণিমার দিনে আচমকা অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানালেন এ কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি পূর্ণিমার দিনে আচমকা অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানালেন এ কথা। যেখানে স্পষ্ট তাঁর অসুস্থতা ও শারীরিক কষ্টের একাধিক চিহ্ন। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেত্রীর শেয়ার করা আটটি ছবির মধ্যে কোনটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর গাল ফুলে গিয়েছে, কোনটিতে একগুচ্ছ ওষুধের প্যাকেট দেখা যাচ্ছে, কোনটিতে তাঁর পায়ে ব্যান্ডেজ বাধা দেখা যাচ্ছে, আর কোনটিতে অভিনেত্রীকে তাঁর পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। অর্থাৎ এই কঠিন সময়ে একেবারে একা নন মিমি। অসুস্থতার মধ্যেও আদরের পোষ্যের সঙ্গ যে তাঁকে কিছুটা স্বস্তি দিচ্ছে, সেই মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। উৎসবের মরসুমে মিমির এরকম অবতারে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা।
তবে কী হয়েছে অভিনেত্রীর? সেটাও ছবিগুলির সঙ্গে লম্বা ক্যাপশন জুড়ে দিয়ে জানিয়েছেন নায়িকা। লিখেছেন, ‘একটা দাঁত পড়ে গিয়েছে, একটা গাল ফুলে গিয়েছে। বেশ কয়েকটা সেলাই। ঠোঁটে কালশিটে। পায়ে খিঁচ ধরেছে। অগোছালো চুল। মেকআপ ছাড়া মুখ। কফি। আমার সারমেয় বাচ্চারা। এই চক্র চলতেই থাকছে।’ যদিও এই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে বেশ কিছু শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে নায়িকাকে। নিজের অসুস্থতার কথা লুকিয়ে না রেখে বরং বাস্তব সবার সামনে তুলে ধরছেন অভিনেত্রী। কারণ বরাবরই সাহসী তিনি, স্পষ্ট কথা বলতে দ্বিধা করেন না।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

একই পোস্টের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘ক্যামেরার আড়ালে কোনও গ্ল্যাম টিম নেই। আমি এভাবেই ঘুম থেকে উঠেছি। এখানে ভান করারও কিছু নেই। হয়তো আমরা অনলাইনে পরিপাটি থাকাকে এতটাই স্বাভাবিক করে তুলেছি যে বাস্তব হওয়াটা হঠাৎ করেই সাহসিকতার কাজ বলে মনে হয়। বাস্তব হওয়াটাই যেন এখন ফ্যাশনেবল।’ মিমির এই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে অভিনেত্রীর ঠিক কী হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

নারকীয় কাণ্ড! মায়ের লিভ-ইন পার্টনারের হাতে খুন ৫ বছরের শিশু

জল নয়, ৪৮ বছর ধরে ভরসা শুধু কোক! ৯৬ বছরেও দিব্যি কর্মব্যস্ত ধনকুবের ওয়ারেন বাফেট

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত ১

রাঁধুনিকে ধর্ষণের পর গর্ভপাতে বাধ্য করার অভিযোগ, পলাতক মিশনারি স্কুলের অধ্যক্ষ

শুধু ধূমপান নয়! অধূমপায়ী মহিলাদের মধ্যে বাড়ছে ফুসফুসের ক্যানসার

১২০ কিমি বেগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু, ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে

মানবিক সহায়তা নিতে এসে মৃত্যু! ইউক্রেনে আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

মধ্যরাতে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলায় কখন শুরু দুর্যোগ?

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা