বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: কথায় বলে ‘রাখে হরি, মারে কে?’ শুক্রবার (২৮ অগস্ট) বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেলেন দিল্লি থেকে বিলাসপুরগামী বিমানের চার ক্রু ও ৩৭ যাত্রী। বিমানটি বিলাসপুর বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফেটে যায় টায়ার। বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও বিমানটিতে থাকা ক্রু ও যাত্রীদের নিরাপদেই বাইরে বের করে আনা হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। ঘটনার পরে সংশ্লিষ্ট বিমানটির পরবর্তী উড়ান বাতিল করা হয়।

বিলাসপুর বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল এগারোটা নাগাদ বেসরকারি বিমান সংস্থা অ্যালায়েন্স এয়ারের বিমান (নম্বর-৯১৬১৩) চার ক্রু ও ৩৭ যাত্রী নিয়ে দিল্লি থেকে রওনা করে বিলাসপুরে অবতরণ করে। বিমানবন্দরের মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিমানের বাঁ দিকের টায়ারটি পাংচার হয়ে যায়। তাতে বিমানটির ভিতরে থাকা যাত্রীরা ঝাঁকুনি অনুভব করেন। অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য নিরাপদেই বিমানটিতে থাকা ক্রু ও যাত্রীদের বের করে আনা হয়।’

ওই আধিকারিক জানিয়েছেন, ‘দুর্ঘটনাগ্রস্থ বিমানটির বিলাসপুর থেকে ফের দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টায়ার পাংচার হওয়ার পরে সেই উড়ান বাতিল করে দেওয়া হয়। বিষয়টি ডিজিসিএকে জানানো হয়েছে।’ অ্যালায়েন্স এয়ারের এক আধিকারিক জানিয়েছেন, ‘সংস্থা বরাবরই যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে। কিভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’ এদিনের ঘটনার পরে ফের একবার বেসরকারি বিমান সংস্থাগুলির পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের