‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: উগ্র হিন্দুত্ববাদী তথা ধর্মের কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার (২৯ অগস্ট) নিউইয়র্কে ‘এক জগ‍ৎ, এক মানবতা’ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘বর্তমানে ধর্মকে মূলত আচার-অনুষ্ঠানের মাধ্যমেই সংজ্ঞায়িত করা হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং দিব্যত্বের পথে অগ্রসর হওয়ার জন্য আচার-অনুষ্ঠানের এই শৃঙ্খলাটিও প্রয়োজনীয়। কিন্তু ধর্মের মূল উদ্দেশ্য কী? তা আমাদের সত্যের পথে নিয়ে যায়। ধর্ম আলাদা-আলাদা হতে পারে, কিন্তু মানবতা এক।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতে যেভাবে উগ্র হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে তার বিরুদ্ধেই পরোক্ষে বার্তা দিয়েছেন সরসঙ্ঘচালক। ধর্মের নামে বাড়াবাড়ি যে ভারতের সংবিধানের মূল উদ্দেশ্যে কুঠারাঘাত, তাও স্পষ্ট করে দিয়েছেন সঙ্ঘ প্রধান।

নিউইয়র্কের অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘আমি এমন এক সমাজে কাজ করছি যা প্রথাগতভাবে বলে যে ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবতা এক। সত্য এক এবং মানবতা সেই সত্যেরই ফসল।ভারতের ঐতিহ্য বিদেশি আক্রমণ সত্ত্বেও টিকে রয়েছে। তার কারণ এই ঐতিহ্যই মানুষকে ‘এক বিশ্ব, এক মানবতা’-র শিক্ষা দিয়েছে।’ আট বছর আগের এক অনুষ্ঠানের প্রসঙ্গ উত্থাপন করে সঙ্ঘপ্রধান বলেন, ‘২০১৮ সালে এক মুসলিম ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, আরএসএস তো হিন্দু সংগঠন। আপনি তো হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলেন। তাহলে আমাদের কি হবে? আমাদের দেশের বাইরে বের করে দেবেন?’ আমি তাঁকে বলেছিলাম, ‘মুসলিমদের দেশের বা সমাজের বাইরে বের করে দেওয়া আমাদের চিন্তাভাবনায় নেই। যদি কোনও হিন্দু মনে করেন যে ভারতে কোনও মুসলিম থাকা উচিত নয়, তবে তিনি হিন্দুধর্মের মূল চেতনার প্রতি অবিচার করছেন।তিনি হিন্দু হতে পারেন না। কেননা হিন্দু জীবনধারা অনুসরণের অনেক পথ থাকলেও সেগুলোর সবই একই পরম সত্যের দিকে নিয়ে যায়।’ সঙ্ঘ প্রধান এদিন জোর দিয়ে বলেন, ‘মানুষের মধ্যে কোনও  মৌলিক পার্থক্য নেই এবং প্রত্যেকেরই মর্যাদার সাথে বাঁচার অধিকার রয়েছে।’

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা