রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে ফের গুলির শব্দে আতঙ্ক ছড়াল কলকাতায়। নর্থ পোর্ট থানা এলাকার মণ্ডল স্ট্রিটে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে যান সন্তোষ চৌধুরী নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কার্তিক সনকার ওরফে খরগোশের কোনও খোঁজ নেই। তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ চৌধুরী এবং কার্তিক সনকারের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। তাঁরা সম্পর্কে ভায়রা ভাই। বেশ কিছুদিন ধরেই কার্তিকের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক অশান্তি চলছিল বলে জানা গিয়েছে। সেই বিবাদের আঁচ পরিবারের অন্য সদস্যদের মধ্যেও পৌঁছেছিল। এ নিয়ে একাধিকবার গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। অভিযোগ, সেই পারিবারিক বিবাদকেই কেন্দ্র করে শনিবার রাতে সন্তোষের উপর হামলা চালানো হয়। রাত প্রায় ১২টা নাগাদ পাথুরিয়াঘাট এলাকায় এসে কার্তিক পরপর কয়েক রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, এরপর এলাকা কিছুটা ফাঁকা হয়ে গেলে সন্তোষকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি সন্তোষের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে যান। ঘটনার পর একটি স্কুটিতে চেপে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নর্থ পোর্ট থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে গুলির খোল-সহ অন্য কোনও গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই হামলা, পারিবারিক বিবাদের নেপথ্যে ঠিক কী রয়েছে, গুলি চালানোর ঘটনায় কার্তিক ছাড়া আরও কেউ জড়িত ছিল কি না, সবদিক খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। 

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর