লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা কেরলমে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন আট যুবক। ঘটনাটি ঘটেছে কেরলমের ত্রিশূর জেলায়। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনায় মৃতরা তামিলনাড়ুর বাসিন্দা এবং পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১১ টা ৪০ মিনিট নাগাদ কাইপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন গাড়িতে থাকা যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘক্ষণ ধরে চলে উদ্ধারকাজ। গাড়ি কেটে একে একে আটজনকে বের করে আনা হলেও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আরও পড়ুন: বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর তামিলনাড়ুর। সেই সূত্র ধরেই মৃতদের পরিচয় এবং তাঁদের পারস্পরিক সম্পর্ক জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, নিহতরা তামিলনাড়ুর পড়ুয়া। তবে তাঁদের পরিচয় সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না এবং লরিটি সঠিক জায়গায় পার্ক করা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মমতাপন্থী সাংসদ মহুয়া, গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী