বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ড সফরে গিয়ে একের পর এক বিতর্কে জড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানকে নিয়ে যেন কেউ মুখ না খোলে এই নিয়ে খেলোয়াড় কড়া বার্তা দিয়েছে পিসিবি। এরই মধ্যে এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছে। এই খবর সামনে আসতেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।  

পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লন্ডনে দলের কয়েকজন সদস্যের ফোন PCB-র কাছে জমা রয়েছে এবং বলা হয়েছে, তৃতীয় টেস্ট শেষ না হওয়া পর্যন্ত সেগুলি বোর্ডের হেফাজতেই থাকবে। তবে ঠিক কোন কোন ক্রিকেটারের ফোন নেওয়া হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি এর নেপথ্যে ম্যাচ ফিক্সিং বা দুর্নীতির কোনও আশঙ্কা রয়েছে? বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হলেও এখনও পর্যন্ত PCB কোনও ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং বা দুর্নীতির তদন্তের কথা নিশ্চিত করেনি। কোনও ক্রিকেটারের বিরুদ্ধেও এমন অভিযোগ প্রকাশ্যে আনা হয়নি। 

আরও পড়ুন: লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

জেনে নিন আইসিসির নিয়ম

ICC-র অ্যান্টি-করাপশন ব্যবস্থায় কোনও নির্দিষ্ট তদন্তের প্রয়োজন হলে অনুমোদিত আধিকারিকরা খেলোয়াড়ের ডিভাইস বা তাতে থাকা তথ্য চাওয়ার ক্ষমতা রাখেন। সেই তথ্যের মধ্যে কল রেকর্ড, মেসেজ, চ্যাট, ছবি, ভিডিও কিংবা অন্যান্য ইলেকট্রনিক তথ্যও থাকতে পারে। তবে বর্তমান ঘটনায় PCB ঠিক কোন নিয়মে ফোনগুলি নিয়েছে, সে বিষয়ে এখনও কোনও ব্যাখ্যা দেয়নি। 

উল্লেখ্য, এদিকে ইংল্যান্ড সফরে পাকিস্তান ইতিমধ্যেই ০-২ ব্যবধানে পিছিয়ে। প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর দল ও কোচিং স্টাফে বড়সড় পরিবর্তনও করেছে পিসিবি। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে সাত ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছে এবং সারফরাজ আহমেদের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইক হেসনকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০