লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীচরণিদের ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। শনিবার (৫ সেপ্টেম্বর) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মেয়েদের টি ২০ এশিয়া কাপে মাত্র ১৮.১ ওভারে ৫৫ রানেই গুটিয়ে গেলেন ফাতিমা সানারা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার সাওয়াল জুলফিকার (১৪)। আর এক ওপেনার মুনিবা আলি করেছেন ১৩ রান। এই দুজন ছাড়া আর কোনও পাক ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বনিম্ন রান ছিল ৫৬। ২০২৪ সালে দুবাইয়ের এই মাঠেই নিউজিল্যান্ডের কাছে ৫৬ রানে শেষ হয়ে গিয়েছিলেন ফাতিমারা। সেই লজ্জা এই ম্যাচে আরও বাড়ল। ভারতের হয়ে শ্রী চরণি চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক ফাতিমা সানা। তাঁর উদ্দেশ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস দাঁড় করিয়ে ভারতকে চাপে ফেলা। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হল। পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও সাওয়াল জুলফিকার  গোড়াপত্তন করতে নেমে দেখেশুনেই খেলছিলেন। ভারতীয় পেসারদের সামলে রান মেশিন সচল রেখেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ২৭ রান। তবে ভারতীয় স্পিনারেরা বল করতে এলেই ছবিটা বদলে গেল। পঞ্চম ওভারের তৃতীয় বলে মুনিবাকে (১৩) আউট করেন শেফালি। সেই যে ধাক্কা খেল পাকিস্তান, তা আর সামলাতে পারেনি। পরের ওভারে শ্রীচরণি এসে জোড়া ধাক্কা দেন। গুল ফিরোজা (০) ও জুলফিকারকে (১৪) ফেরান। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটিং অর্ডার। দুবাইয়ের মন্থর উইকেটে বড্ড অসহায় দেখাচ্ছিল পাক খেলোয়াড়দের।

ভারতীয় স্পিনারদের দাপটে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। শ্রীচরণি সাত রান খরচ করে তিন উইকেট নিয়েছেন। প্রেমা রাওয়াত চার ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা ৫ রান দিয়ে ২ ও শেফালি বর্মা ১০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। অর্থা‍ৎ ৯ উইকেট নিয়েছেন ভারতের স্পিনাররা।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম