‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেদের হোক বা মেয়েদের, ক্রিকেটের ময়দানে পাকিস্তানের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। পুরুষদের ক্রিকেটে পাকিস্তানের অবস্থা যে শোচনীয় সেই খবর কারও অজানা নয়। তবে এবার পাকিস্তানের মেয়ারাও শনিবার (৫ সেপ্টেম্বর) ভারতের কাছে হেরে গড়েছে লজ্জার রেকর্ড। দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের মেয়েরাও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এর চেয়ে কম রানে কখনো অলআউট হয়নি তারা। অথচ এমন লজ্জার হারের পরও পাকিস্তান মহিলা দলের কোচ ওয়াহাব রিয়াজের দাবি, তাঁদের দলই নাকি এবারের মহিলা এশিয়া কাপের সেরা দল! তাঁর এই মন্তব্য ঘিরেই এখন ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা।     

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াজ এই অদ্ভুত মন্তব্যটি করেন। শোচনীয় পরাজয় সত্ত্বেও তিনি পাকিস্তানকে মহিলা এশিয়া কাপ জেতার পক্ষে সমর্থন জানান। তিনি যুক্তি দেন যে পরিস্থিতি তাঁর দলের অনুকূলে ছিল এবং খেলোয়াড়রা ভারতের বিপক্ষে তাদের খারাপ পারফরম্যান্স দ্রুত ভুলে যেতে পারবে বলেও  মন্তব্য করেছেন তিনি। রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি, এই এশিয়া কাপে শিরোপা জেতার জন্য পাকিস্তানই সেরা দল, কারণ এখানকার পরিস্থিতি আমাদের জন্য খুবই অনুকূল।’ তিনি আরও বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা কী ভুল করেছিলাম, তা নিয়ে আমরা ফিরে গিয়ে আলোচনা করব। আমরা একই ভুল আর না করার চেষ্টা করব।’ 

আরও পড়ুন: বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

দুবাইয়ে মহিলা এশিয়া কাপের গ্রুপ-এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরু থেকেই ভারতীয় স্পিনারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গোটা দল। এটি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান মহিলা দলের সর্বনিম্ন স্কোর। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন শ্রী চরনী ও প্রেমা রাওয়াত। দু’জনেই তিনটি করে উইকেট নেন। দীপ্তি শর্মা পান দু’টি উইকেট। ভারতীয় স্পিনারদের দাপটে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে।  ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে কোনও সমস্যাই হয়নি ভারতের। অধিনায়ক হরমনপ্রীত কৌর অপরাজিত ১৮ রান করেন এবং দীপ্তি শর্মা অপরাজিত থাকেন ১২ রানে। ৮.৪ ওভারে ৭ উইকেটে জয় নিশ্চিত করে ভারত। উল্লেখ্য, গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান এখন হংকংয়ের মুখোমুখি হবে এবং সেমিফাইনালে টিকে থাকতে হলে তাদের সবকটা ম্যাচ জিততে হবে। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন