ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক অভিযোগের জেরে এবার CID-এর নজরে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ঘিরে অভিযোগ থেকে শুরু করে বিরোধীদের উপর হামলা, বোমাবাজি এবং সম্প্রতি ধর্ষণের অভিযোগ- বিধায়কের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এর মধ্যেই CID-এর তরফে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ঘিরে পরেশরাম দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছিল। পাশাপাশি পঞ্চায়েতে নিজেদের পছন্দের সদস্য ও প্রধানকে বসানোর জন্য প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ক্যানিং এলাকায় রাজনৈতিক সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছে বলে অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগও রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগই অস্বীকার করে আসছেন তৃণমূল বিধায়ক। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও গুরুতর মাত্রা পেয়েছে। এক মহিলার অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে পঞ্চায়েত সদস্যের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই জন্য ৪ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

অভিযোগকারিণীর দাবি, সেই টাকা দিতে গিয়ে তিনি পরেশরাম দাসের তৈরি একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন। সেখানেই তাঁকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। মহিলার আরও দাবি, ঘটনার পর পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই সময় তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়নি। অভিযোগ, পরে তাঁকে এবং তাঁর পরিবারকে ভয় দেখানো হয়। বাড়িতে হামলা এবং বোমাবাজির অভিযোগও তুলেছেন পরিবারের সদস্যরা। ভয়ের কারণে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হয়েছিল বলেও দাবি করেছেন অভিযোগকারিণী। প্রায় তিন বছর পর তিনি ফের পুলিশের দ্বারস্থ হন। সম্প্রতি ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এদিকে শুধু পুলিশ নয়, এবার CID-ও গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরেশরাম দাস। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পনা করে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনায় শাসকদলকে দায়ী করার অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল