বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোয়েন্দা অফিসারকে পিটিয়ে খুন করল একদল উন্মত্ত জনতা। বাংলাদেশের সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহত গোয়েন্দা অফিসারের নাম আলতাফ হোসেন (৫৮)। তিনি এসবির ঢাকার মালিবাগ এলাকায় এসআই পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। এমনটাই জানা গিয়েছে।

আরও পডুন: পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

গতকাল, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকার মদিনা হাউজিংয়ের কাছে ঘটনাটি ঘটেছে। কিন্তু কেন পিটিয়ে খুন করা হল ওই গোয়েন্দা অফিসারকে? জানা গিয়েছে, গাড়ি পার্কিং-কে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে বচসা শুরু হয়েছিল আলতাফ হোসেনের। সেই অশান্তির জেরেই মৃত্যু নেমে এল গোয়েন্দা অফিসারের উপর। সাভারের একটি গেঞ্জি কারখানার সামনে গাড়ি পার্কিং করা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা কাটাকাটি হয়। সেই বচসা চলাকালীনই তাঁদের উপর হামলা চালায় ওই যুবকরা। বেধড়ক মারধর করা হয় ওই গোয়েন্দা অফিসার ও তাঁর ছেলেকে। পরে গতকাল, রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গোয়েন্দা অফিসারের ছেলে।

সাভার মডেল থানার ওসি মুহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিজের ঘরের কাছেই ওই এসআই ও তাঁর ছেলে হামলার শিকার হন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার