ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

Share:

 নিজস্ব প্রতিনিধি:  বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সোমবার অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল-মোহনবাগান  ডার্বি। কলকাতা প্রিমিয়ার লিগের এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিপুল দর্শক সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তায় কোনওরকম খামতি রাখতে চাইছে না বারাসত জেলা পুলিশ। ম্যাচের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ১১০০ পুলিশকর্মী। তাঁদের মধ্যে থাকছেন ৬ জন এডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিক। প্রয়োজনে বারাসত পুলিশ জেলার বাইর থেকেও অতিরিক্ত পুলিশকর্মী আনা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জে. মার্সি। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বারাসাত ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দর্শকদের জন্য একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্টেডিয়ামের ভিতরে কোনওরকম নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। পাশাপাশি দর্শকদের জন্য রাখা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা।  পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টে থেকেই বিশেষ নিরাপত্তা বেষ্টনী কার্যকর হবে। বিকেল ৫টায় শুরু হবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের বহু প্রতীক্ষিত ডার্বি। দুই দলের সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্তরে টিকিট পরীক্ষা করে দর্শক কোন ব্লকে যাবেন, তা নির্ধারণ করা হবে। দ্বিতীয় স্তরে দর্শকদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী খুঁটিয়ে তল্লাশি করা হবে। এরপর আয়োজকদের তরফে কিউআর কোড যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

কি কি নিষেধাজ্ঞা থাকছে? 

মাঠে জলের বোতল, ছাতা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। জলের ব্যবস্থা স্টেডিয়ামের ভেতরেই রাখা হবে বলে জানা গিয়েছে। সঙ্গে শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। দর্শকদের আগেই এই বিধিনিষেধ সম্পর্কে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি দুই দলের সমর্থকদের জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ডার্বির কারণে বিকেল ৩টের পর থেকে বারাসত শহরের ভিতরে পণ্যবাহী যানবাহন প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হবে। তবে তার আগে স্কুলের সময় থাকায় স্টেডিয়ামের উল্টোদিকের স্কুলের পড়ুয়াদের নিরাপদে সরিয়ে দেওয়ার পরই এই বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর হবে বলে জানিয়েছে পুলিশ। স্টেডিয়ামের সামনেও কোনওরকম জমায়েত করতেও দেওয়া হবে না।

নিরাপত্তায় কি কি ব্যবস্থা থাকছে 

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চাইছে না জেলা পুলিশ। দুই দলের সমর্থকদের বসার জায়গা, ভিআইপি জোন থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দর্শকদের কীভাবে দ্রুত বের করে আনা হবে, তারও পৃথক পরিকল্পনা তৈরি করা হয়েছে। দর্শকদের প্রবেশের জন্য মোট চারটি গেট রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য থাকছে আরও দুটি গেট। মাঠে প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স এবং মেডিক্যাল টিমও। নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে জেলা পুলিশের তরফে ইতিমধ্যেই একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কোন কোন সামগ্রী নিয়ে দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না, তারও তালিকা প্রকাশ করা হয়েছে। বারাসত স্টেডিয়ামে ম্যাচের জন্য প্রায় ১০ হাজার টিকিট রাখা হয়েছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক জেলা পুলিশ প্রশাসন। দর্শকদের ট্রাফিক নিয়ম ও নিরাপত্তা বিধি মেনে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। 

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা