জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বহুল প্রচলিত ও দীর্ঘ পুরনো বিশ্বের মানচিত্র এবার বাতিলের পথে। নতুন ও নির্ভুল মানচিত্র গ্রহণ করেছে রাষ্ট্রসঙ্ঘ। প্রায় ৫০০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে মার্কেটর প্রোজেকশনের মানচিত্র। বিকল্প হিসেবে আরও নির্ভুল মানচিত্র ব্যবহারের পক্ষে গত শুক্রবার প্রস্তাব পাস করেছে রাষ্ট্রসঙ্ঘ। ১৬৪-১ ভোটে সেই মানচিত্র সংক্রান্ত প্রস্তাব পাস হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। আমেরিকা এই নতুন ম্যাপের বিরোধিতা করেছিল। কিন্তু ভারতে নতুন মানচিত্রের পক্ষেই ভোট দেয়। তবে নয়াদিল্লির তরফে রাষ্ট্রসঙ্ঘকে নতুন ম্যাপ নিয়ে সতর্ক করা হয়েছে।

ভারত, আজ, রবিবার জানিয়েছে, ‘রাষ্ট্রসঙ্ঘে এই প্রস্তাবটি কোনও নির্দিষ্ট বিশ্বমানচিত্র গ্রহণ বা অনুমোদন করে না। এমনকি এটি আন্তর্জাতিক সীমানা, বিতর্কিত অঞ্চল বা স্থানের নামসহ রাজনৈতিক মানচিত্র-সংক্রান্ত কোনও বিষয়ও অন্তর্ভুক্ত করে না। জম্মু-কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সহ এর সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখাতে হবে। যে কোনও অসঠিক বা বিভ্রান্তিকর ছবি দিয়ে ম্যাপ প্রকাশ করলে তা গ্রহণযোগ্য হবে না, বিষয়টির তীব্র প্রতিবাদ জানানো হবে।’ এদিন এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আরও পডুন: তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

রাষ্ট্রসঙ্ঘে মোট ১৭১টি সদস্যরাষ্ট্র নতুন মানচিত্র প্রস্তাবের জন্য গত শুক্রবার সাধারণ সভায় ভোটাভুটিতে অংশ নিয়েছিল। তার মধ্যে ভারত-সহ ১৬৪টি দেশ ষোড়শ শতাব্দীর মার্কেটর প্রজেকশনের বদলে পৃথিবীর প্রকৃত আয়তন তুলনামূলক ভাবে সঠিক ভাবে দেখায়, এমন মানচিত্র, বিশেষ করে ‘ইকুয়াল আর্থ’ প্রোজেকশন ব্যবহারে সমর্থন জানিয়েছে। একমাত্র ব্যতিক্রম ছিল আমেরিকা। তারা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। ৬টি দেশ ভোটদানে বিরত ছিল। মানচিত্র বদল সংক্রান্ত ‘কারেক্ট দ্য ম্যাপ’ নামের প্রস্তাবটি পেশ করেছিল আফ্রিকার দেশ টোগো। ১৬৪-১ ভোটে নতুন মানচিত্রের প্রস্তাব পাস হয়েছে। নতুন ম্যাপে আফ্রিকার আয়তন বেড়েছে।

Auto Draft

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল