মেক্সিকোয় ধর্মীয় উৎসব চলাকালীন বিস্ফোরণে হত ১০, আহত ৬০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় ধর্মীয় উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হল ভয়াবহ বিপর্যয়ে। ‘বর্নিং বুল’  অনুষ্ঠান  ঘিরে চলছিল স্থানীয় উৎসব। অনেকটা ভারতের রাবণ দহনের মতোই আতশবাজি দিয়ে সাজানো হয়েছিল খড়ের তৈরি বিশাল ষাঁড়। কিন্তু সেই আতশবাজি থেকেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন।  

ঘটনাটি ঘটেছে শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্য মেক্সিকোর টেমাসকালসিংগো পৌরসভার সান্তা মারিয়া কাঁচেসদা গ্রামে। স্থানীয় একটি ধর্মীয় উৎসবের অংশ হিসেবে মানুষ খড় দিয়ে তৈরি ‘বর্নিং বুল’ নিয়ে রাস্তায় মিছিল করছিলেন। ষাঁড়টির শরীরের বিভিন্ন অংশে এবং আশপাশে লাগানো ছিল একাধিক আতশবাজি। জানা গিয়েছে, আচমকাই সেই আতশবাজি থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন পৌঁছে যায় গ্রামের একটি চার্চে রাখা বিপুল পরিমাণ আতশবাজির কাছে। এরপরই ঘটে প্রবল বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের দেওয়াল ভেঙে পড়ে এবং গ্রামের নানা জায়গায় আগুন ছড়িয়ে যায়। 

আরও পড়ুন: ৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

বিস্ফোরণের পর বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ডায়োসিস জানিয়েছে, দুই ধর্মযাজকও এই ঘটনায় আহত হয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দফতর। ঠিক কীভাবে আগুন ছড়িয়ে এত বড় বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।  

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের