ম্যাকডোনাল্ড, পেপসি-সহ একাধিক সংস্থা রাশিয়ায় তাদের আউটলেট বন্ধ করে দিল

একই সিদ্ধান্ত নিয়েছে কোকাকোলা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ম্যাকডোনাল্ড, (McDonald) পেপসি, (Pepsi) কোক (Coke), স্টারবাকস-সহ একাধিক মার্কিন সংস্থা রাশিয়ায় তাদের অপারেশন বন্ধ করে দিল। ম্যাকডোনাল্ডের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, রাশিয়ায় তারা তাদের ৮৪৭টি আউটলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার ৬২ হাজার কর্মীর বেতন তারা মিটিয়ে দেবে।‘ ম্যাকডোনাল্ড (McDonald) ১৯৯০ সালে মস্কোর পুসকিন স্কোয়ারে তাদের প্রথম আউটলেট খোলে।ম্যাকডোনাল্ডের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক জেফরি সোনেফিল্ড।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যাপক বলেন, ‘দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ড। এই সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিযুক্ত।‘

স্টারবাক্স (Starbucks) কর্পোরেশন সাময়িক সময়ের জন্য রাশিয়ায় তাদের সব আউটলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পেপসি (Pepsi)  তাদের সব ধরনের পানীয় এবং পানীয়র বিজ্ঞাপন আপাতত রাশিয়ায় বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। তব দুধ এবং বেবিফুড (Baby food) বিক্রি আপাতত বন্ধ করছে না। একই সিদ্ধান্ত নিয়েছে কোকাকোলা। রাশিয়ায় আপাতত কোনও পন্যসামগ্রী বিক্রি করবে না অ্যামাজন।১৯৮০-র মস্কো অলিম্পিক্সে কোকা-কোলা ছিল অফিসিয়াল ড্রিঙ্ক। সে বছর আমেরিকা অলিম্পিক বয়কট করে।

ইউনিভার্সাল মিউজিকও রাশিয়ায় তাদের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ করা যেতে পারে, আমেরিকা ও ব্রিটেন ইতোমধ্যে রাশিয়া থেকে তেল রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে। অধিকাংশ বহুজাতিক সংস্থা রাশিয়া থেকে তাদের আউটলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, সংঘাত আজ ১৪ দিনে গড়াল। ইউক্রেনের পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল