মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা। কোথাও হালকা, কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে এগিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরের বিভিন্ন এলাকায় কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম থাকার সম্ভাবনা। এরপর শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার