গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে দশম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। গভীর রাতে আবসনের সুইমিং পুল থেকে উদ্ধার হয় ১৫ বছরের ওই কিশোরীর দেহ। তদন্তে গিয়ে আটতলার ফায়ার এক্সিটের বারান্দা থেকে তার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। নিচের একটি বারান্দায় রক্তের দাগও মিলেছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, উপর থেকে পড়ে যাওয়ার পর ওই কিশোরী একটি বারান্দায় ধাক্কা খেয়ে সুইমিং পুলে গিয়ে পড়ে থাকতে পারে। তবে কীভাবে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাটি কয়েক দিন আগের। ইএম বাইপাস সংলগ্ন ওই আবাসনে রাত দেড়টা নাগাদ নিরাপত্তারক্ষীরা সুইমিং পুলের দিক থেকে জোরে কিছু পড়ার শব্দ পান। তাঁরা সেখানে গিয়ে জলের মধ্যে ওই কিশোরীকে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান, তার মৃত্যু আগেই হয়েছে। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে তদন্ত শুরু করে পূর্ব যাদবপুর থানার পুলিশ। তদন্তের সময় আবাসনের আটতলায় ফায়ার এক্সিটের বারান্দা থেকে কিশোরীর মোবাইল ফোন পাওয়া যায়। বিষয়টি তদন্তকারীদের নজরে আসে, কারণ ওই ছাত্রী আবাসনের ছয়তলায় থাকত। ময়নাতদন্তের রিপোর্টে কিশোরীর ঘাড়, পা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নের কথা উঠে এসেছে। চিকিৎসকদের মতে, জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এরপর আবাসনের নিচের দিকের বারান্দাগুলিও খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। ছয়তলার ঠিক নিচের একটি বারান্দায় রক্তের দাগ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, উপর থেকে পড়ার সময় সেখানে ধাক্কা লেগে কিশোরী আহত হয়ে থাকতে পারে। এরপর সে সুইমিং পুলে গিয়ে পড়ে।

আরও পড়ুন: পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আবাসনে সিসিটিভি ক্যামেরা থাকলেও ঘটনার সম্ভাব্য জায়গাটি ক্যামেরার আওতায় ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ফলে ঘটনার সরাসরি কোনও ভিডিয়ো ফুটেজ এখনও তদন্তকারীদের হাতে আসেনি। এই পরিস্থিতিতে অন্যান্য পারিপার্শ্বিক তথ্য ও আবাসনের বাসিন্দাদের বক্তব্যের উপরেই জোর দিচ্ছে পুলিশ। তদন্তে আরও জানা গিয়েছে, ওই কিশোরীর বাবা-মায়ের প্রায় পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল। সে বাবার সঙ্গেই থাকত। মুকুন্দপুরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল সে। বর্তমানে তার পরীক্ষা চলছিল। পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, অঙ্ক ও বাংলা পরীক্ষা নিয়ে সে মানসিক চাপে ছিল। তবে পড়াশোনার চাপই মৃত্যুর কারণ ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। কারণ, কিশোরীর মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। এমনকি ঘটনার কিছুক্ষণ আগেও সে হোয়াটসঅ্যাপে সক্রিয় ছিল বলে তদন্তে জানা গিয়েছে। রবিবার পূর্ব যাদবপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন কিশোরীর মা। তবে একই সঙ্গে তিনি মেয়ের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ বা অপরাধের সম্ভাবনাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। এখন পুলিশের সামনে একাধিক প্রশ্ন। ছয়তলা থেকে ওই কিশোরী কীভাবে আটতলায় পৌঁছেছিল? সেই সময় আবাসনের কেউ তাকে দেখেছিলেন কি না? আটতলার বারান্দায় কীভাবে তার মোবাইল এল? নিচের বারান্দায় পাওয়া রক্তের দাগের সঙ্গে মৃত্যুর কী সম্পর্ক? সবদিক খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে সম্ভাব্য সব কারণই তদন্তের আওতায় রাখা হয়েছে।

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

কলকাতা-সহ জেলায় জেলায় ফের বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব