শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ দিতে রাজি নয় তারেক রহমান সরকার। পরিবর্তে দিল্লি থেকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলাতে চায়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘এজেন্ট’ জাহেদ উর রহমান।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে স্বেচ্ছায় আসতে হবে না। আমরাই তাকে ধরে নিয়ে আসব। আর ধরে আনার পরেই ফাঁসির দড়িতে ঝোলানো হবে তাঁকে। পাকিস্তানকে ভাগ করা বঙ্গবন্ধুর পরিবারের কেউ যাতে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে না পারেন, তা নিশ্চিত করা হবে।’ গতকাল সোমবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সরকারি কৌঁসুলি আমিনুল ইসলাম জানিয়ে দিয়েছিলেন, ‘মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার কোনও সুযোগ নেই। তাঁর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।’

এদিন একই কথা বলেছেন তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার এখন আর আপিল করারও সুযোগ নাই। তার মানে হল, উনি এসে আপিল করে যে বিচার হয়েছে সেটা পুনর্বিবেচনা করাবেন সে সময়ও নাই। দিল্লি থেকে ধরে এনে ফাঁসিতে ঝোলানোই সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা দিল্লির উপরে চাপ দিয়ে যাব। দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে আমাদের খুব একটা ক্ষতি হবে না। দিল্লির চেয়ে আমাদের কাছে পাকিস্তান ও চিন গুরুত্বপূর্ণ।’

২০২৪ সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলন দমাতে গিয়ে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছিল ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ অগস্ট প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তার পর থেকে দিল্লিতেই ডেরা বেঁধে রয়েছেন। জুলাইতে গণহত্যা চালানোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। গত বছরের নভেম্বর মাসে গণহত্যা চালানোর অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ওই রায় মানতে অস্বীকার করেছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর কথায়, ‘ক্যাঙারু কোর্ট বসিয়ে বিচার হয়েছে। বিচারের নামে প্রহসন হয়েছে।’

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি