iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Apple-এর নতুন iPhone 18 Pro সিরিজ এবং প্রথম ফোল্ডেবল iPhone Duo বাজারে আসার পরই ভারতে একাধিক পুরনো iPhone মডেলের দাম বাড়িয়েছে সংস্থা। iPhone 17, iPhone 17e এবং iPhone Air ফোনের দাম বাড়ানো হয়েছে। অ্যাপল ইন্ডিয়ার অনলাইন স্টোরে আপডেট করা হয়েছে নতুন দামগুলো, এর মধ্যে আইফোন এয়ারের শুরুর দামে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গিয়েছে। পাশাপাশি আইফোন 17 এবং আইফোন 17ই এর দামও একধাপে অনেকটা বাড়িয়েছে অ্যাপল।

কত বাড়ল দাম?

Apple-এর অনলাইন স্টোরে দাম পরিবর্তনের পর iPhone 17-এর 256GB বেস মডেলের দাম বেড়ে হয়েছে ₹99,900। লঞ্চের সময় এই মডেলটির দাম ছিল ₹82,900। অর্থাৎ ফোনটির দাম এক ধাক্কায় ₹17,000 বেড়েছে। 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের এই মডেলের বর্তমান দাম 1,24,900 টাকা। Apple-এর তুলনামূলক সস্তার মডেল iPhone 17e-এর দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ফোনটির দাম শুরু হচ্ছে 79,900 থেকে। 512 জিবি মডেলের দাম 84,900 টাকা থেকে বেড়ে 1,04,900 টাকা হয়েছে, অর্থাৎ দাম 20,000 টাকা বেড়েছে।

ফিচার ও ডিজাইন

পাতলা ডিজাইনের জন্য নজর কাড়া iPhone Air-এর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতে এর নতুন প্রারম্ভিক দাম ₹1,49,900। অর্থাৎ আগের দামের তুলনায় এই মডেলটিও এখন অনেক বেশি খরচ সাপেক্ষ।iPhone 17e-তে রয়েছে Apple-এর A19 চিপ, 256GB স্টোরেজ থেকে শুরু হওয়া কনফিগারেশন এবং MagSafe চার্জিংয়ের মতো ফিচার। iPhone Air-এ রয়েছে 6.5-inch OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং Apple A19 Pro চিপ। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হল আকর্ষণীয় পাতলা ডিজাইন।

কেন বাড়ল iPhone-এর দাম?

Apple-এর পক্ষ থেকে এই দাম বৃদ্ধির নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। তবে মেমরি কম্পোনেন্টসহ বিভিন্ন উৎপাদন খরচ বৃদ্ধির প্রভাব দামের উপর পড়ে থাকতে পারে। নতুন iPhone 18 Pro সিরিজ বাজারে আসার পর সাধারণত পুরনো মডেলের দাম কমার প্রত্যাশা থাকে। কিন্তু এবার Apple-এর সিদ্ধান্ত সম্পূর্ণ উল্টো। ফলে উৎসবের মরসুমে iPhone কেনার পরিকল্পনা করা ভারতীয় ক্রেতাদের জন্য এই মূল্যবৃদ্ধি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা