দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: শিল্পই লক্ষ্য। বাংলার উন্নয়নে শিল্পেই দেবে গতি। এই কথা বারবার বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার সল্টলেকে এক ফ্যাশন ওয়ারড্রবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেই শিল্পায়নের উপরই জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে কাটমানি প্রসঙ্গে বিগত তৃণমূল কংগ্রেসের সরকারকে কটাক্ষও করেছেন তিনি। রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি হয়েছে। প্রচুর বিনিয়োগ আসছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্প প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘গোটা দেশের ব্যবসায়ীরা বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। আগামী ২৪ সেপ্টেম্বর শিল্পপতি গৌতম আদানি আসবেন। অনন্ত আম্বানির সঙ্গেও আমার ফোনে কথা হয়েছে। উনিও রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী। দুর্গাপুজোর আগেই ৩৩টি শিল্পের জন্য জমি দেওয়া হবে। পরবর্তী তিন বছরে ৫০০০ কোটি টাকার বিনিয়োগ হবে রাজ্যে। পুরুলিয়ায় ১০০ একর জমিতে সোলার প্ল্যান্ট তৈরি হবে।’

আরও পডুন: রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

রাজ্যে শিল্পের মরা গাঙ্গে বাণ আনতে উদ্যোগী হয়েছে বিজেপি। পালাবদলের পর রাজ্যে একাধিক বড় বড় কোম্পানি বিনিয়োগ করেছে। আমূল থেকে অমিত ম্যাটালিক্স, লাক্সের বৃহৎ প্ল্যান্টের উদ্বোধন সবই হয়েছে নতুন বিজেপি সরকারের হাত ধারে। তবে এটা সবে শুরু, আরও অনেক শিল্প রাজ্যে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিগত সরকারের আমলে সিন্ডিকেট ও কাটমানি দৌরাত্ম্যের জন্য বহু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। বিনিয়োগ করতে ভয় পেতেন শিল্পপতিরা। এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর। সেই বিষয়ে বিগত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আগের সরকারের আমলে কাটমানি ছাড়া কোনও কাজ হত না। সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘DRDO পশ্চিমবঙ্গে একটি বড় প্রতিরক্ষা প্রকল্প তৈরি করবে। জুনপুটে সেটি তৈরি হবে। আগের সরকার সেই প্রকল্প বন্ধ করে রেখেছিল। বর্তমান সরকার তাতে অনুমতি দিয়েছে। গণেশ পুজোর পরে আমি মুম্বই যাব, শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে দেখা করব। আগামিকাল শনিবার দিল্লি রওনা দেব। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক