রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

২২ বছরের যুবককে রাস্তায় ফেলে ১৭ বার কোপ! চাঞ্চল্যকর ঘটনা দিল্লির মান্ডাওয়ালিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ বছরের যুবককে রাস্তায় ফেলে ১৭ বার কোপ! চাঞ্চল্যকর ঘটনা দিল্লির মান্ডাওয়ালিতে। গুরুতর আহত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন তাঁকে খুন করা হল? এই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম যশ দেধা। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা নাগাদ পূর্ব দিল্লির মান্ডাওয়ালি এলাকায়। ঘটনার সময় যশ কোথাও থেকে বাড়ি ফিরছিলেন। তখনই বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা করে। চারিদিক থেকে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ফেলায় সে সুযোগ বুঝে পালাতেও পারেনি।

যুবককে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। একবার দুবার নয়, প্রায় ১৭ বার কোপায় দুষ্কৃতীর দল। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালায়। পথচারীরা গুরুতর আহত যশকে উদ্ধারের চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। ঘটনায় ওই এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যশের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে যুবকের মা ও পরিবার। তবে প্রশ্ন হল, হামলাকারীরা কারা ছিল এবং কেন তাঁরা যশকে এত নৃশংসভাবে খুন করল?

পরিবারের দাবি, এই ঘটনার পেছনে পুরনো পারিবারিক বিবাদ রয়েছে। যশের কাকার ছেলের শ্যালক এবং তাঁর কিছু বন্ধু এই ঘটনাটি ঘটিয়েছে। ইতিমধ্যেই ঘটনায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যশের পরিবার। পুলিশ এখন ঘটনাস্থল পরিদর্শন করছেন। আশেপাশের লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছে। পুলিশ বাইকে আসা হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনার পর অভিযুক্তরা কোন দিকে পালিয়েছে, সে বিষয়েও তদন্ত করছে। যদিও ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের