কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কোনও উপায় নেই। ৯ ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ, শুক্রবার সাফ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। দমকলের নোটিসের উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি আদালত। এমনকি বিলবোর্ড ইস্যুতে কালীঘাট তৃণমূলের কোনও বক্তব্য শোনেনি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-য়ের বেঞ্চ।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড কাণ্ড দিয়ে যত ঘটনার সূত্রপাত। সেই ঘটনার অশান্তির পর ৯ ক্যামাক স্ট্রিটের অফিসে একদিন হানা দিয়েছিল দমকল বাহিনী। তখনই কালীঘাটপন্থী সাংসদের অফিসে একাধিক অনিয়ম ধরা পড়েছিল। তারপরেই অভিষেককে ৯ ক্যামাক স্ট্রিটের দুটি তলা অর্থাৎ সপ্তম ও অষ্টম তল খালি করার নির্দেশ দিয়েছিল দমকল বাহিনী। দমকলের সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস ছেড়ে দেওয়ার নোটিসে কলকাতার সিটি সিভিল কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও পার্টি অফিস ব্যবহার নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয় দমকলের দেওয়া নোটিসে। সেই মামলারই এদিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-য়ের বেঞ্চে। সেই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘ক্যামাক স্ট্রিকের দু’টি তলা লিজ নেওয়া হয়। ২৬ অগস্ট ২০২৬-এ আমার লিজ বাতিল করা হয়েছে, যার বিরুদ্ধে মামলা হয় নিম্ন আদালতে। এখন অগ্নিনির্বাপক বিভাগ পদক্ষেপ করে বলছে যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ। তাঁরা ভবনটি পরিদর্শন করেছেন এবং ছাদে বেআইনি নির্মাণ ও সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রাখা আছে বলে জানিয়েছেন। সেক্ষেত্রে পুরো ভবনটিতেই অগ্নি নির্বাপক যথেষ্ট নয় বলে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু অগ্নিনির্বাপক বিভাগ কেবল দু’টি তলাকেই নিরাপদ নয় বলেছে। সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হয়েছে। এই ত্রুটিগুলি ভবনের মালিককেই ঠিক করতে হবে।’

আরও পডুন: ঘুমন্ত অবস্থায় সিমেন্টের ব্লক দিয়ে স্ত্রী ও তিন কন্যাকে মাথা থেঁতলে খুন করল পাষণ্ড স্বামী

পাল্টা অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্র জানান, ‘সাত তলায় অনেক সিলিন্ডার পাওয়া গিয়েছে। এটা অস্বীকার করেননি মালিক। কিন্তু, তা পরীক্ষা করতে দেওয়া হয়নি। শুধু প্রশ্ন তুলেছে এটা অপ্রয়োজনীয়। ফায়ার অ্যালার্ম কাজ করছিল না। ৪৫ ফায়ার স্প্রিংকাল থাকলেও সেগুলি অন্যান্য তল থেকে অনেক কম। অনেক কিছুই ডিফেক্টিভ ও নন ফংশান ছিল।’ এরপরই দমকলের নোটিসে কোনও পদক্ষেপ না করার সিদ্ধান্ত নেন বিচারপতি কৃষ্ণা রাও। তাই অভিষেককে এবার ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতেই হবে।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস