গণেশ চতুর্থী ২০২৬: গণেশ মূর্তি কেনার সবচেয়ে শুভক্ষণ কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থী মানেই ঘরে ঘরে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। নতুন করে গণেশ মূর্তি কিনে বাড়িতে প্রতিষ্ঠার জন্যও এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুর কেনা ও স্থাপনের ক্ষেত্রে ১৪ সেপ্টেম্বর সোমবার মধ্যাহ্ন অর্থাৎ দুপুরের সময়কালকে শুভক্ষণ হিসেবে ধরা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকা অনুসারে, গণেশ পুজোর প্রধান শুভ সময় সাধারণত দুপুরবেলাতেই পড়ে।

পঞ্জিকা অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সকাল ৭ টা ৬ মিনিটে চতুর্থী তিথি শুরু হবে এবং ১৫ সেপ্টেম্বর সকাল ৭ টা ৪৪ মিনিটে তা শেষ হবে। গণেশ মূর্তি কেনা ও স্থাপনের সেরা মুহূর্ত ১৪ সেপ্টেম্বর সকাল ১১ টা ২ মিনিট থেকে দুপুর ১ টা ৩১ মিনিট পর্যন্ত। তবে স্থানীয় সময় অনুযায়ী এই শুভক্ষণ সকাল ১০টা ১৮ মিনিট থেকে দুপুর ১২টা ৪৬ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

মূর্তি কেনার সময় কিছু বাস্তু নিয়মও মনে রাখা হয়। গৃহস্থের পুজোর জন্য বাম দিকে বাঁকানো শুঁড়ের গণেশ মূর্তি শুভ বলে মনে করা হয়। সাদা, হালকা কমলা বা কেশর রঙের মূর্তিও মঙ্গলদায়ক বলে ধরা হয়। বাস্তু মতে, গণেশ মূর্তির মুখ উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখা শুভ। দক্ষিণ দিকের দেওয়ালে মূর্তি বা ছবি না রাখাই ভাল।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের