সর্বনাশ! ৫৫ হাজার ছাড়াল সোনা, রুপো ৭৩ হাজার ছুঁইছুঁই

এদিন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০ হাজার ৭০০ টাকায়। আর ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩১০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজায়-রাজায় যুদ্ধে উলুখাগড়ার প্রাণ যাওয়ার উপক্রম। ইউক্রেন-রুশ যুদ্ধের জেরে ক্রমশই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা ও রুপো। বুধবার কলকাতার বাজারে দুই ধাতুর দাম এক লাফে অনেকটাই বেড়েছে। ২২ ক্যারে সোনার দাম প্রতি ১০ গ্রাম পিছু বেড়েছে ১৩০০ টাকা। ফলে ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল গয়নার সোনা। ২৪ ক্যারেট সোনার দাম আগের দিনের চেয়ে প্রতি ১০ গ্রামে বেড়েছে ১ হাজার ৪২০ টাকা। সোনার পাশাপাশি পাল্লা দিচ্ছে রুপোও। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ২ হাজার ৮০০ টাকা। ফলে ৭৩ হাজার ছুঁইছুঁই করছে।

গত ২৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ। আর সেই যুদ্ধের জেরে কার্যত অস্থির গোটা বিশ্ববাজার। তেল, গ্যাস, তামা, অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন জিনিসের দাম কার্যত প্রতিদিন লাফিয়ে বাড়ছে। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে গিয়েছে সোনা ও রুপো। গত ১০ দিনে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৩ হাজার ৭০০ টাকা। ২৮ ফেব্রুয়ারি যেখানে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার টাকা, তা এদিন দাঁড়িয়েছে ৫০ হাজার ৭০০ টাকায়। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার দামও ঊর্ধ্বমুখী। ১০ দিনে প্রতি ১০ গ্রামে বেড়েছে ৪ হাজার ৩০ টাকা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৫৫ হাজার ৩১০ টাকা।

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম। গত ২৮ ফেব্রুয়ারি এক কেজি রুপোর দাম ছিল ৬৫ হাজার ২০০ টাকা। আর এদিন সেই রুপোর দাম বেড়ে হয়েছে ৭২ হাজার ৮০০ টাকা। অর্থা‍ৎ ১০ দিনে ৭ হাজার ৬০০ টাকা বেড়েছে প্রতি কেজি রুপো। তার মধ্যে আজ বেড়েছে ২ হাজার ৮০০ টাকা। ফলে সাধারণ মানুষ সোনা ও রুপো কিনতে গিয়ে চোখে সর্ষেফুল দেখেছেন।  

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর