বালুরঘাটের স্কুলে ক্ষুদে পড়ুয়াদের জন্য মন্ত্রিপরিষদ গঠন

নির্দিষ্ট দিনে ক্ষুদে পড়ুয়ারা নিজেরাই ভোট দান করে সেই মন্ত্রিপরিষদ গঠন করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষুদে পড়ুয়াদের সুবিধার কথা চিন্তা-ভাবনা করে এক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় এক অভিনব উদ্যোগ নিল। সেখানকার শিক্ষক-শিক্ষিকারা প্রতিবছর ক্ষুদে পড়ুয়াদের মধ্যে থেকেই মন্ত্রিপরিষদ গঠন করে থাকেন। নির্দিষ্ট দিনে ক্ষুদে পড়ুয়ারা নিজেরাই ভোট দান করে সেই মন্ত্রিপরিষদ গঠন করে। ক্ষুদে পড়ুয়ারা শিক্ষালয়ে পড়তে এসে যাতে নিজেদের কী-কী প্রয়োজন রয়েছে তা শিক্ষকদের কাছে পৌঁছে দিতে পারে সেই লক্ষ্যেই এই মন্ত্রিপরিষদ গঠন বলে জানা গিয়েছে।

দীর্ঘ দু’বছর করোনার সঙ্কটের কারণে এই মন্ত্রিপরিষদ গঠন হয়নি। করোনার আগ্রাসন কিছুটা বাগে আসতেই আবার পুরনো ছন্দে ফিরেছে প্রাথমিক স্কুলগুলি। বিদ্যালয়গুলি আবার ক্ষুদে পড়ুয়াদের কোলাহলে মুখরিত। সেদিকে লক্ষ্য রেখেই দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের জন্য নতুন মন্ত্রিপরিষদ গঠনের কাজ সমাপ্ত করল।

মন্ত্রিপরিষদ গঠন উপলক্ষে দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ফুচকা উৎসবের আয়োজন করেন বিদ্যালয়ের শিশুদের জন্য। এর আগে স্কুলের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ গঠন উপলক্ষে তাল উৎসবের আয়োজন করা হয়েছিল।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র