শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

গত ২০ অগস্ট রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে শনি, ৯ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। তাই আগামী ৪০ দিন খুবই সাবধানে থাকতে হবে তিন রাশির জাতকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, শৃঙ্খলা, ন্যায়বিচার এবং দায়িত্বের গ্রহ বলা হয়। তাই শনি যখনই তার রাশি বা নক্ষত্র পরিবর্তন করে, তখন তার প্রভাব দীর্ঘকাল ধরে অনুভূত হয়, কারণ শনি সবচেয়ে ধীর গতিসম্পন্ন গ্রহগুলির মধ্যে একটি। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে, তাই মেষ, মীন এবং কুম্ভ রাশির জাতকরা সাড়ে সাতির কোপে পড়েছে। গত ২০ অগস্ট রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে শনি, ৯ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবে। তাই আগামী ৪০ দিন খুবই সাবধানে থাকতে হবে তিন রাশির জাতকদের। এই সময়ে রাশিগুলির কর্মজীবন, আর্থিক সিদ্ধান্ত, অতীতের কাজ এবং দায়িত্ব সম্পর্কিত কাজে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তালিকায় কোন কোন রাশি রয়েছে জেনে নিন…

মেষ রাশিঃ এই রাশির জাতকরা শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছে। ফলে, আগামী সময়ে আপনাকে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। দায়িত্বের চাপে পড়তে পারেন। কিছু নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িতরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। তবে, এই সময়টা শুধু প্রতিকূলতার নয়, অনুকূলও। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ পাবেন। 

মীন রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায় রয়েছেন। আর শনি এই রাশিতেই গোচর করছে, তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই রাশির জাতক-জাতিকারা শনির অবস্থানের প্রভাব বেশি অনুভব করবেন। ৯ অক্টোবর পর্যন্ত কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। যদি আপনি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করেন বা ব্যবসায় বড় কোনও বিনিয়োগ করতে চান, তবে আবেগের চেয়ে বাস্তব দিকটি বিবেচনা করা বেশি গুরুত্বপূর্ণ হবে।

কুম্ভ রাশিঃ এই রাশির জাতক-জাতিকারা সাড়ে সাতির শেষ পর্যায়ে রয়েছেন। তাই, এই সময়ে পুরনো সমস্যার সমাধান এবং অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। আর্থিক পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে। তবে অসতর্কতা পরিহার করতে হবে। পরিবার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্যহীনতার কারণে মানসিক চাপ বাড়বে। যদি কোনও পুরোনো বিবাদ, পাওনা পরিশোধ, নথি বা অসমাপ্ত প্রকল্প দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে, তবে সেপ্টেম্বরের মধ্যে সমাধান করে ফেলুন।

তবে সাড়ে সাতি মানে সবসময় ক্ষতি নয়। জ্যোতিষশাস্ত্রে সাড়ে সাতিকে আত্ম-সংযম, দায়িত্ববোধ এবং জীবনের অগ্রাধিকার বোঝার একটি সময় বলা হয়। এই সময়ে একজন ব্যক্তি তার কাজ, আর্থিক সিদ্ধান্ত এবং সম্পর্কের ক্ষেত্রে আরও বাস্তববাদী হতে শিখতে পারেন। তাই, ভয় না পেয়ে, মেষ, মীন এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আগামী কয়েক সপ্তাহে ধৈর্য, ​​​​শৃঙ্খলা এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর ভয়াবহ হামলার অভিযোগ

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস