‘দিশাকে চিনিই না, কখনও আলাপ হয়নি’, সিবিআই FIR দায়ের করতেই মুখ খুললেন সুরজ পাঞ্চোলি

'আমি দিশার রহস্যমৃত্যু তদন্তে অবশ্যই অফিসারদের সাহায্য করব। কিন্তু আমার মনে হয়, তার আগে কিছু তথ্য জনসাধারণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিৎ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোম্বে হাইকোর্টের নির্দেশে সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সোমবার (১৪ সেপ্টেম্বর) এই বিষয়ে নতুন করে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখানে নাম উঠে এসেছে, সুরজ পাঞ্চোলি, ডিনো মোরিয়া, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে, রিয়া চক্রবর্তী-সহ মহারাষ্ট্রের একগুচ্ছ হাইপ্রোফাইলের। এবার এই বিষয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চালি।

ইনস্টাগ্রামে একটি লম্বা বিবৃতি জারি করে অভিনেতা জানিয়েছেন, ‘আমি দিশার রহস্যমৃত্যু তদন্তে অবশ্যই অফিসারদের সাহায্য করব। কিন্তু আমার মনে হয়, তার আগে কিছু তথ্য জনসাধারণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিৎ। আমি আমার জীবনে দিশা সালিয়ানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনও দেখা করিনি। এমনকি আমি কখনও আদিত্য ঠাকরের সঙ্গেও কখনও দেখা করিনি। সুতরাং এমন একটি বিষয়ে আমার নাম জড়ানোটা কি ঠিক? আমার সঙ্গে খুবই অন্যায় করা হচ্ছে। বিষয়টা খুবই হতাশাজনক। যার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই, সেই বিষয়ে আমাকে যুক্ত করার কোনও মানেই হয় না। এই বিষয়ে কোনও তথ্যপ্রমাণ রয়েছে বলেও আমার মনে হয় না। আমি দীর্ঘদিন চুপ ছিলাম। আমাকে নিয়ে লেখা প্রতিটি প্রতিবেদন বা গল্পের জবাব দিতে চাইনি। কিন্তু যখন একই ঘটনা বারবার ঘটতে থাকে, তখন মনে হয় যে, এবার মুখ খোলা উচিৎ। এই বিষয়ে, প্রায় ৪-৫ বছর আগেই সিবিআই-পুলিশ আমাকে নিয়ে তদন্ত করেছে। আমার বক্তব্য রেকর্ড করেছে। তবে আমার লুকানোর কিছুই নেই, যদি কোনও তদন্তকারী সংস্থা মনে করে যে আমাকে আবার জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বা আমার কাছ থেকে আরও কোনও তথ্যের প্রয়োজন, তাহলে আমি যেকোনও তদন্তের জন্য সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি। আমি প্রয়াত দিশা সালিয়ানের দুর্ভাগ্যজনক মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে একটি সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ সিবিআই তদন্তকে দৃঢ়ভাবে সমর্থন করছি। যারা আমার পোস্টটি পড়ছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, খবরে বা সোশ্যাল মিডিয়ায় যা দেখেন তার সবকিছু বিশ্বাস করবেন না! কারও জীবন ও চরিত্র সম্পর্কে মতামত গঠনের আগে অনুগ্রহ করে সবকিছু যাচাই করে নিন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Sooraj P (@soorajpancholi)

২০২০ সালে সুশান্তের মৃত্যুর ২০ দিন আগে ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয় দিশার। তখন রাজনৈতিক প্রভাবের জন্যে ধামাচাপা পড়ে গিয়েছিল দিশার রহস্যমৃত্যুর মামলা। পুলিশও তাঁর মৃত্যুকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেয়। কিন্তু দিশার পরিবারের দাবি, দিশাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। গতবছর মেয়ের মৃত্যুর নতুন করে তদন্তের দাবি তুলে বোম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেন দিশার বাবা। তার ভিত্তিতেই সম্প্রতি শুনানিতে সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই হিসেবেই গতকাল একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে, ৬ বছর আগের ওই মামলা ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়া হয়েছে। আর তাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে শিবসেনা নেতা তথা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তাঁর পুত্র আদিত্য ঠাকরে ও আরও বেশ কয়েকজনের। ঘটনায় যুক্ত সরকারি কর্মী ও পুলিশ আধিকারিকদের ভূমিকারও তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। মামলার নথি, ফাইল এবং সরকারি তথ্যপ্রমাণ নষ্ট বা গোপন করা, সরকারি নথি জাল করা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ-সহ নানা বিষয় খতিয়ে দেখা হবে। 

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!