বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদে বাবরি মসজিদকে কেন্দ্র করে ফের অশান্তি পাকানোর চেষ্টা! ঠিক যখন আগামী ৬ অক্টোবর রেজিনগর বিধানসভার উপ নির্বাচন। তার আগে বাবরি মসজিদকে কেন্দ্র করে ফের ধর্মীয় বিভেদের ছক কষছেন দুষ্কৃতীরা। আর তাতে মদত দিচ্ছেন খোদ নওদার বিধায়ক হুমায়ুন কবীর! এমনই একটি ভাইরাল অডিও-কে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। সেই অডিও-য়ের এক প্রান্তে রয়েছে হুমায়ুন কবীরের গলা অপর প্রান্তে অন্য যুবকের। মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সেই অডিও প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

ভাইরাল অডিও-তে শোনা যাচ্ছে, এক যুবক ফোন করে আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে বলছেন, ‘একটি প্ল্যান বলছি। আপনার বাবরি মসজিদে সিসিটিভি লাগানো আছে?’ সেটা শুনে হুমায়ুন বলছেন, ‘হ্যাঁ’, তখন ফোনের অপরদিকে থাকা যুবক বলছেন, ‘ওই সিসিটিভি ফুটেজ বন্ধ রাখতে হবে কিছুক্ষণ। তারপরে বাবরি মসজিদে আট-দশটা বিজেপির পতাকা লাগাব। তাহলে মুসলিমদের বোঝানো যাবে বিজেপি আমাদের ক্ষতি করতে চাইছে।’ সেই অডিও ক্লিপ এখন ভাইরাল। সেই ভাইরাল অডিও ক্লিপ তাঁরই, স্বীকার করেছেন হুমায়ুন। তবে এটা তাঁকে ফাঁসানোর জন্য করা হয়েছে বলে জানিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। তিনি বলেন, ‘কেউ যদি আমাকে ফোন করে তার দায় আমার নয়। ও বলেছে, আমি বারণ করেছিলাম। এর আগে কত লোক বলেছিল, বাবরি মসজিদ হলে দাঙ্গা হবে, অশান্তি হবে। কিছুই হয়নি। মিথ্যে কথা রটানো হচ্ছে। সঠিক তদন্ত হওয়া উচিত।’

আরও পডুন: আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

পুলিশের দাবি, রেজিনগরে উপ নির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা করা হয়েছে। এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুরো অডিও ক্লিপ প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের